চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্থনীতি শক্তিশালী করতে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা করেন বঙ্গবন্ধু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:17 অপরাহ্ন 06, আগস্ট 2019
in - সেমি লিড, অর্থনীতি, বাংলাদেশ
A A

স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মাত্র সাড়ে ৩ বছর পেয়েছিলো বাংলাদেশ। এই কম সময়ের শাসনামলেই প্রায় শূন্য অর্থনীতির দেশকে আত্মমর্যাদাসম্পন্ন জাতি হিসেবে প্রতিষ্ঠিত করে যান বঙ্গবন্ধু।

১৯৪৭ সালে ভারত-পাকিস্তান ভাগের পর থেকেই বঞ্চিত ছিলো পূর্ব পাকিস্তান। এ ভূ-খণ্ডে গুটিকয়েক ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কারখানা গড়ে উঠলেও তার মালিকানা ছিলো পশ্চিম পাকিস্তানীদের হাতে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তানী ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কলকারখানা ফেলে চলে যান। ১৯৭২ সালে আইন করে এমন ৪’শ টি ব্যাংক-বীমা-পাট ও বস্ত্রকল জাতীয়করণ করেন বঙ্গবন্ধু। অর্থনীতিকে শক্তিশালী করতে জাতীয় কমিশন গঠিত হলেও প্রতিটি ক্ষেত্রেই দক্ষ লোকের অভাব ছিলো।

দেশের অর্থনীতি নতুন করে গড়ে তুলতে ১৯৭৩ সালে প্রথম পাঁচসালা বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেন বঙ্গবন্ধু। দারিদ্র দুর করা, সবার জন্য কর্মসংস্থান, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক চাহিদা পূরণ, এবং কৃষির আধুনিকায়নের মাধ্যমে উৎপাদন বাড়ানোই ছিলো প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য।

দায়িত্ব নেয়ার কয়েক মাসের মধ্যে দেশের কৃষি ক্ষেত্রে স্বাভাবিকতা ফিরিয়ে আনেন বঙ্গবন্ধু। কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও কীটনাশকসহ কৃষি উপকরণ বিতরণ, ভূমিহীন কৃষকদের মাঝে খাসজমি বণ্টন, ৫ হাজার টাকার উপরে কৃষিঋণ মওকুফ, ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফসহ নানা পদক্ষেপ গ্রহণ করেন তিনি। দেশ গঠনে অসামান্য ভূমিকার জন্য ৭৩ সালের ২৩ মে বঙ্গবন্ধুকে জুলিওকুরি শান্তি পদকে ভূষিত করে বিশ্বশান্তি পরিষদ।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

Tags: বঙ্গবন্ধুরবাংলাদেশসোনার বাংলাস্বাধীনতা
Previous Post

কৃষকের ঈদ আনন্দ: দুটি পাতা আর একটি কুঁড়ির দেশে

Next Post

ছাত্রীনিবাস থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

Next Post

ছাত্রীনিবাস থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাকিস্তানে হবে পিএসএলের পুরো আসর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT