চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্থনীতিতে নোবেল পেলেন অধ্যাপক রিচার্ড এইচ থেলার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:54 অপরাহ্ন 09, অক্টোবর 2017
in অর্থনীতি
A A
অধ্যাপক রিচার্ড এইচ থেলার, অর্থনীতিতে নোবেল বিজয়ী, ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন শিকাগো ইউনিভার্সিটির অধ্যাপক রিচার্ড এইচ থেলার। সোমবার সুইডেনের স্থানীয় সকাল ১১টা ৪৫ মিনিটে অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য রিচার্ড থেলারকে মনোনীত করেছে সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স।

তার নাম ঘোষণা করে সুইডিশ একাডেমির পক্ষ থেকে বলা হয়, বিহ্যাভিয়রাল ইকোনমিকস বা আচরণগত অর্থনীতিতে অনন্য অবদানের জন্য থ্যালারকে এবার অর্থনৈতিক বিজ্ঞানে নোবেল পুরস্কারে ভূষিত করা হচ্ছে।

৭২ বছর বয়সী থ্যালার বর্তমানে ইউনিভার্সিটি অব শিকাগো ও বুথ স্কুল অব বিজনেসের আচরণগত বিজ্ঞান ও অর্থনীতির অধ্যাপক। তিনি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন আচরণগত অর্থনীতির তাত্ত্বিক হিসেবেই।

দ্য গার্ডিয়ান জানায়, এবার অর্থনীতিতে সম্ভাব্য নোবেল বিজয়ীদের মধ্যে ছিলেন ভারতের সাবেক গভর্নর রঘুরাম রাজন ও যুক্তরাষ্ট্রের কয়েকজন অর্থনীতিবিদ।

১৯৬৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রবর্তন করা হয়। এক বছর পর ১৯৬৯ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ৭৯ জন অর্থনীতিতে নোবেল পেয়েছেন।

গতবছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ অলিভার হার্ট এবং এমআইটি’র অর্থনীতিবিদ বেঙ্গিত হমস্ট্রম। চুক্তি তত্ত্ব নিয়ে গবেষণার জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়।

Tags: নোবেল পুরস্কার
Previous Post

গানকবি ব্যান্ডে যুক্ত হলেন পার্কাশনিস্ট পিয়াস

Next Post

সুমনা হত্যাকাণ্ডে তার স্বামীকে অধিকতর জিজ্ঞাসাবাদ

Next Post
বাংলাদেশের একটি বাড়ির গেটের ছবি, যেখানে বিদ্যুতের তারের ঝুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুমনা হত্যাকাণ্ডে তার স্বামীকে অধিকতর জিজ্ঞাসাবাদ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

‘আল্লাহ পাক জানে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT