চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্থনীতিতে অবদান বাড়াতে ৩ বছর ট্যাক্স হলিডে চান নারী উদ্যোক্তারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:34 অপরাহ্ন 08, এপ্রিল 2018
in অর্থনীতি
A A

দেশের অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়াতে আসন্ন অর্থবছর থেকে নারী উদ্যোক্তাদের ব্যবসা শুরুর প্রথম ৩ বছর ট্যাক্স হলিডে বা সাময়িক ট্যাক্স মওকুফ চেয়েছে নারী উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই)।

রোববার রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে ২০১৮-১৯ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনায় এ প্রস্তাব দেয় সংগঠনটি।

নারী উদ্যোক্তারা বলেন, পিছিয়ে পড়া নারীদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। সেজন্য তাদের ব্যবসা শুরুর ক্ষেত্রে তিন বছর ট্যাক্স হলিডে প্রয়োজন। এ সুবিধা দেয়া হলে সব শ্রেণির নারী উদ্যোক্তা সমানভাবে এগিয়ে যেতে পারবেন। একই সঙ্গে জাতীয় অর্থনীতিতে তাদের অংশগ্রহণ বাড়বে।

নারী উদ্যোক্তাদের পক্ষে বেশকিছু প্রস্তাব তুলে ধরে বিডব্লিউসিসিআইর সিনিয়র সহ-সভাপতি সঙ্গীতা আহমেদ বলেন, আগামী অর্থ বছরের বাজেটে নারীদের করমুক্ত আয় সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করা দরকার। এর পরের স্লাবের নির্ধারিত মোট আয়করের উপর ৫০ শতাংশ রেয়াত সুবিধা দেয়ার (যা সর্বোচ্চ ৮ লাখ টাকা আয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে) জানাচ্ছি।

এছাড়া সরকার ঘোষিত থোক বরাদ্দ ১০০ কোটি টাকা চলমান রাখা, নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রয়ের পরিমাণ ৫০ লাখ টাকা পর্যন্ত ভ্যাট ও ট্যাক্স মওকুফ করা এবং মেশিনারি আমদানির উপর কর মওকুফ করার আহ্বান জানানো হয়।

এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন এনবিআর সদস্য কানন কুমার রায়, ফিরোজ শাহ আলম, রেজাউল হাসান, বিডব্লিউসিসিআই সহ-সভাপতি সেলিনা কাদেরসহ ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিভিন্ন পর্যায়ের নেতারা।

Tags: এনবিআরজাতীয় রাজস্ব বোর্ডবিডব্লিউসিসিআই
Previous Post

আফ্রিদির পর কাশ্মির বিতর্কে শোয়েব আখতার

Next Post

কোটা সংস্কার: অবস্থানে অচল শাহবাগ

Next Post
শাহবাগ-লিগ্যাল নোটিস

কোটা সংস্কার: অবস্থানে অচল শাহবাগ

ব্যবসাবান্ধব বাজেট চায় এমসিসিআই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT