চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্থকষ্টে সাহাব আলী, ছাড়তে হয়েছে মুম্বাই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:15 অপরাহ্ন 26, জুন 2021
in এইচটি বাংলা, বিনোদন
A A
অর্থকষ্টে সাহাব আলী মুম্বাই ছাড়ছেন, ছবি দেখুন. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থ কষ্টে আছেন সাম্প্রতিক তুমুল জনপ্রিয় ভারতীয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ এর পার্শ্ব চরিত্রে অভিনয় করা সাহাব আলী। অবস্থা এমন করুণ যে, অর্থের কারণে তাকে মুম্বাইয়ের ভাড়া ফ্ল্যাটটিও ছাড়তে হয়েছে!

ওটিটি প্লাটফর্মে অ্যামাজন প্রাইমে দারুণ চলছে ‘দ্য ফ্যামিলি ম্যান ২’। ইতিমধ্যে এই সিরিজে অভিনয় করে দর্শক এবং সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন মনোজ বাজপেয়ী, সামান্তা আক্কিনির মতো অভিনেতারা। সিরিজে অন্যতম গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সাহাব আলী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বর্তমান পরিস্থিতি নিয় মুখ খুললেন এই অভিনেতা। জানিয়েছেন, অর্থকষ্টে দিন কাটছে তার। টাকার অভাবে মুম্বাইয়ের ফ্ল্যাটটি পর্যন্ত ছাড়তে হয়েছে তাকে।

‘দ্য ফ্যামিলি ম্যান ২’ সিরিজে সাজিদের চরিত্রে অভিনয় করেছেন এই আলী। প্রথম এবং দ্বিতীয় সিজনেই অভিনয় করেছেন তিনি। তবে দ্বিতীয় সিজনে পেয়েছেন বেশি জনপ্রিয়তা। সিরিজে তার ও সামান্তা আক্কিনির রসায়ন মনে ধরেছে দর্শকদের।

সাহাব জানিয়েছেন, সিরিজ মুক্তির আগে থেকেই অর্থাভাবে ভুগছিলেন তিনি। মুম্বাইয়ে থাকা কঠিন হয়ে গিয়েছিল। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায়, দিল্লীতে নিজের বাড়ি ফিরে যেতে হয় তাকে। এখনও সেখানেই রয়েছেন বলে জানান।

তবে এই অভিনেতা আশাবাদী, ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ সিরিজের সাফল্যের পর কাজের প্রস্তাব পাবেন।

Tags: অ্যামাজন প্রাইমওটিটিওয়েব সিরিজমনোজ বাজপেয়ীসামান্থাসিনেমা
Previous Post

‘বজ্রপাতে প্রাণহানির জন্য দায়ী নির্বিচারে তালগাছ কাটা, বন উজাড়’

Next Post

ভ্যাকসিনের মিশ্রণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে

Next Post
বৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য ভ্যাকসিনের মিশ্রণ নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভ্যাকসিনের মিশ্রণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে

চ্যানেল আই অনলাইন সংবাদে বাহাউদ্দিন নাছিমের ছবি, শুভকামনা ও প্রার্থনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাহাউদ্দিন নাছিমের আরোগ্য কামনায় প্রার্থনা সভা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT