চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অমিত ১৩১, হৃদয় অপরাজিত ১৫৯

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:22 অপরাহ্ন 21, ডিসেম্বর 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে, একজন ব্যাটসম্যান ও অন্যরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চট্টগ্রাম ভেন্যুতে বইছে রানের বন্যা। বিসিবি উত্তরাঞ্চলের ৩৮৫ রানের জবাবে দক্ষিণাঞ্চল ৩ উইকেট হারিয়ে তুলেছে ৩৫০ রান। তৌহিদ হৃদয় ১৫৯ রানে অপরাজিত আছেন।

১৩১ রানের ইনিংস খেলে আউট হন অমিত হাসান। দুই সেঞ্চুরিয়ান তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ২৫৮ রান। তৃতীয় দিন শেষে ৭ উইকেট হাতে রেখে ৩৫ রানে পিছিয়ে দক্ষিণাঞ্চল। ড্রয়ের দিকে যাচ্ছে ম্যাচের ভাগ্য।

মিরপুরে সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুনের ব্যাটে জয় দেখছে ওয়ালটন মধ্যাঞ্চল। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের দেয়া ১৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের খেলা শেষে মধ্যাঞ্চল ১ উইকেট হারিয়ে তুলেছে ৮৭ রান।

মিঠুন ৪২ ও সৌম্য ৩৩ রানে অপরাজিত আছেন। শের-ই-বাংলা স্টেডিয়ামে বুধবার চতুর্থ ও শেষদিনে জিততে তাদের প্রয়োজন আর ১১২ রান, হাতে ৯ উইকেট।

পূর্বাঞ্চল প্রথম ইনিংসে করে ২৪৫ রান। ২২৭-এ গুটিয়ে যায় মধ্যাঞ্চল। ১৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে দুইশর আগেই অলআউট হয় পূর্বাঞ্চল।

৫১ রানে ৬ উইকেট হারিয়েছিল তারা। নাঈম হাসান (৬৮) ও প্রিতম কুমারের (৫৪) ফিফটিতে ১৮০ রানের সংগ্রহ পায় দলটি। সপ্তম উইকেট জুটিতে দুজনে যোগ করেন ১০৩ রান।

বাঁহাতি স্পিনার হাসান ‍মুরাদ চারটি, আবু হায়দার রনি ও মৃত্যুঞ্জয় চৌধুরী দুটি করে উইকেট নেন।

Tags: অমিতবাংলাদেশ ক্রিকেট লিগবিসিএল-২০২১মিঠুনলিড স্পোর্টসসৌম্যহৃদয়
Previous Post

ভারতে মেয়েদের বিয়ের বয়সসীমা বাড়িয়ে পুরুষের সমান করা হলো

Next Post

জাভির চাওয়া ছিনিয়ে নিতে প্রস্তুত চেলসি

Next Post
সানচো চেলসির জার্সি পরে ফুটবল ম্যাচে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাভির চাওয়া ছিনিয়ে নিতে প্রস্তুত চেলসি

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষিকা, শিক্ষার্থীরা বই ও ফুল নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT