চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অভ্যন্তরীণ সমস্যার জন্য তিন শিক্ষার্থীকে অভিভাবকের কাছে পাঠানো হয়েছিল’

মনোয়ার হোসেন মান্না by মনোয়ার হোসেন মান্না
6:30 অপরাহ্ন 21, এপ্রিল 2018
in শিক্ষা
A A
বৃহৎ ইটের ভবন, শহরের কেন্দ্রে, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

মধ্যরাতে অভিভাবক ডেকে বাড়ি পাঠিয়ে দেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলের তিন ছাত্রী আবার হলে ফেরত এসেছেন।

গত বৃহস্পতিবার গভীর রাতে ঐ তিন ছাত্রীকে তাদের অভিভাবক হল থেকে নিয়ে যায়। পরেরদিন তারা তিনজনই হলে ফেরত আসে এবং দু’জন বিকালে ঢাবি কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃহল ফুটবল প্রতিযোগিতায় অংশ নেয় বলে জানিয়েছেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিতা রেজওয়ানা রহমান।

তবে কেন প্রায় মধ্যরাতে অভিভাবক ডেকে তাদের নিয়ে যেতে হলো এ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশার।

হলের প্রাধ্যক্ষ বলছেন হলের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের জন্যই ঐ তিন ছাত্রীর অভিভাবকদের ডাকা হয়। এখানে কোটা সংস্কার আন্দোলনের বা ছাত্রলীগের সাথে ঝামেলার কোন সম্পর্ক নাই।

অন্যদিকে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয় কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে ও ছাত্রলীগ নেত্রী ইফফাত জাহান এশাকে হেনস্তার ঘটনার তদন্তে কবি সুফিয়া কামাল হল কর্তৃপক্ষ বৃহস্পতিবার রাতে ছাত্রীদের জিজ্ঞাসাবাদ করে। এরই এক পর্যায়ে রাত ১০টা থেকে ১টার মধ্যে ওই হলের তিন ছাত্রীকে তাদের স্থানীয় অভিভাবকের কাছে তুলে দেওয়া হয়। আরেক ছাত্রীর অভিভাবক এলেও গভীর রাত হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত ওই শিক্ষার্থীকে হলে রাখা হয়।

এ বিষয়ে জানতে চাইলে শনিবার দুপুরে কবি সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিতা রেজওয়ানা রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, আমাদের হলে যদি মেয়েদের কোন সমস্যা হয় তাহলে আমরা প্রথমে ছাত্রীদের পরিবারের সাথে কথা বলেই সমাধানের চেষ্টা করি। এক্ষেত্রে হলের অভ্যন্তরীণ একটি সমস্যা ছিল। কয়েকজন মেয়ের অভিভাবকদের ডেকেছিলাম কথা বলার জন্য। কথা বলা শেষে আমাদের কাছে লিখিত দিয়ে তারাই তাদের মেয়েদের বাসায় নিয়ে যায় কাউন্সেলিং করানোর জন্য। এখানে কোন মেয়েকে হল থেকে বের করা হয় নি। তারা তাদের অভিভাবকের সাথে বাসায় গিয়েছিল। আমরা তাদের অফিসিয়ালি কোন সতর্ক বার্তা বা শোকজ করিনি। তারা সেইরাতে নিজেদের বাড়িতে ছিল, পরেরদিন হলে ফিরেছে এবং হলের খেলাতেও অংশ নিয়েছে।

কি ধরনের সমস্যার জন্য অভিভাবকদের ডাকা হয়েছিল জানকে চাইলে তিনি বলেন, এটা একান্তই অভ্যন্তরীণ সমস্যা ছিল, আমি চাইনা আমার মেয়েদের নিয়ে বা তাদের নামে মিথ্যা সংবাদ প্রচার হোক।

হলের তিন শিক্ষার্থীকে কেন রাতের বেলায় অভিভাবকদের ডেকে তাদের সাথে পাঠানো হলো? জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান চ্যানেল আই অনলাইনকে বলেন, হলে যদি কোন সমস্যা হয় সেটা হল প্রশাসনই দেখবে
সমস্যার সমাধান করা তাদের দায়িত্ব। তাদের হয়ত কোন সমস্যা ছিল। তাই ছাত্রীদের অভিভাবকদের ডেকে তাদের সাথে কথা বলে হল প্রশাসন সমস্যাটির সমাধানের চেষ্টা করেছে। এখানে কোনভাবেই আন্দোলনে অংশ নেয়ার বিষয়টি জড়িত নয়। আমাদের ছেলেমেয়েরা হলে সুষ্ঠুভাবে থাকবে এটা আমাদের সকলেরই প্রত্যাশা।

ঐ তিন ছাত্রীর মধ্যে একজনের সাথে যোগাযোগ করলেও তিনি কোন কথা বলতে রাজি হন নি।

তবে নাম প্রকাশ না করার শর্তে সুফিয়া কামাল হলের কয়েকজন ছাত্রী চ্যানেল আই অনলাইনকে বলেন, যারা সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনে যুক্ত ছিলেন, তাদের ডেকে ডেকে ‘তদন্তের নামে হয়রানি’ করেছে হল কর্তৃপক্ষ এবং নানা ধরনের হুমকি ধামকিও দেয়া হচ্ছে।

এ ঘটনার প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন কয়েকশত শিক্ষার্থী। এ সময় ‘ছাত্রী নির্যাতনের’ প্রতিবাদে প্রশাসনের জবাব চেয়ে স্লোগান দেন তারা। ‘হলে হলে নির্যাতন কেন?’, ‘নিপীড়ন রুখে দাও’সহ বিভিন্ন ধরনের প্ল্যাকার্ডও প্রদর্শন করেন শিক্ষার্থীরা।

Tags: কোটা সংস্কার আন্দোলনলিড নিউজসুফিয়া কামাল হল
Previous Post

ফের বাবা হতে চলেছেন শহীদ কাপুর

Next Post

আজীবন ক্ষমতায় থাকার ঘোষণা দিয়ে দেন: সরকারকে ফখরুল

Next Post

আজীবন ক্ষমতায় থাকার ঘোষণা দিয়ে দেন: সরকারকে ফখরুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ও কি সম্মিলিত আওয়াজ বুঝতে পারছে না?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT