চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিযোগ মিথ্যা, এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো ঢা.বি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:01 অপরাহ্ন 18, এপ্রিল 2018
in বাংলাদেশ
A A
এশা

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে বহিষ্কার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশাকে দেয়া বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এর আগে পাঁচ সদস্যের কমিটি ১০ এপ্রিল রাতে সুফিয়া কামাল হলের ঘটনা তদন্ত করে। কমিটির তদন্তে এশার বিরুদ্ধে আনা রগ কাটার অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

এ বিষয়ে ঢাবি উপাচার্য ড. মো. আখতারুজ্জামান চ্যানেল আই অনলাইনকে বলেন, তদন্ত কমিটির রিপোর্ট এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এশার বিরুদ্ধে রগ কাটার অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। তাই তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

তিনি আরো জানান, ওই ঘটনায় জড়িত ২৬ জন শিক্ষার্থীর নাম এসেছে, তাদের বিরুদ্ধে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে ছাত্রলীগের করা তদন্ত কমিটিও এশার বিরুদ্ধে কোনো প্রমাণ না পেয়ে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয়।

তবে ওই ঘটনায় জড়িত থাকায় মোর্শেদা খানমসহ ২৪ নেতাকর্মীকে বহিষ্কার করে ছাত্রলীগ।

কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১০ এপ্রিল দিবাগত মধ্যরাতে কবি সুফিয়া কামাল হলের চতুর্থ বর্ষের ছাত্রী ও আন্দোলনের সমর্থক মোর্শেদা আক্তারকে নিজ রুমে ডেকে নিয়ে এশা নির্যাতন করেন বলে অভিযোগ করেন ওই হলের ছাত্রীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর প্রচারের পর এশাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে আন্দোলন করেন ওই হলের ছাত্রীরা। এ সময় বিভিন্ন হল থেকেও ওই হলের গেটের বাইরেও বিক্ষোভ করে কয়েক হাজার ছাত্র।

এ সময় হলের ভেতর শারীরিক নির্যাতনের শিকার হন এশা। বিক্ষুব্ধ ছাত্রীরা তার গলায় জুতার মালাও পারিয়ে দেয় তারা।

এক পর্যায়ে এশাকে বিশ্ববিদ্যালয়, হল এবং ছাত্রলীগ থেকে বহিষ্কারের খবর আসার পর কিছুটা শান্ত হয় আন্দোলনকারীরা।

Tags: এশালিড নিউজ
Previous Post

রবিউল হত্যাকাণ্ড: পাঁচ বছরেও বিচার হয়নি

Next Post

২০১৮’র শক্তিশালী ৫ ল্যাপটপ

Next Post

২০১৮’র শক্তিশালী ৫ ল্যাপটপ

সানাইকে ঘিরেই ‘ময়নার ইতিকথা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT