চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিভাবক ধূমপায়ী হলে সন্তানদের আসক্ত হবার শঙ্কা ৪ গুণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:36 অপরাহ্ন 28, ডিসেম্বর 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক, স্বাস্থ্য
A A
একজন ব্যক্তি ধূমপান করছেন, মুখের কাছে সিগারেট ধরে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিভাবক ধূমপায়ী হলে তাদের সন্তানদের ধূমপানের আসক্ত হবার শঙ্কা চারগুণ বেশি বলে এক গবেষণায় উঠে এসেছে। চিকিৎসকরা তাই বাবা-মা এবং অন্যান্য কেয়ারগিভারদের ধূমপান ত্যাগ করার আহ্বান জানিয়েছেন।

বিবিসি জানিয়েছে যুক্তরাজ্য সরকারের দ্য বেটার হেলথ স্মোকিং ক্যাম্পেইনের নতুন এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।

গবেষণায় বলা হয়, যেসব কিশোর-কিশোরীদের বাবা-মা ধূমপায়ী, তাদের ধূমপানে আসক্তের হার ৪.৯০ শতাংশ। বিপরীতে যাদের অভিভাবক অধূমপায়ী, তাদের ধূমপানে আসক্তের হার ১.২০ শতাংশ।

এ গবেষণায় কিশোর-তরুণদের জীবনে প্রাপ্তবয়স্ক ধূমপায়ীদের প্রভাব তুলে ধরা হয়।

এনএইচএস অনুমোদিত নতুন একটি সিনেমাতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা প্রাপ্তবয়স্ক এবং শিশুদের ধূমপান গ্রহণের মধ্যে যোগসূত্র নিয়ে আলোচনা করা হয়েছে। সিনেমায় জিপি ডা. নীলঘাত আরিফ এবং শিশু মনোবিজ্ঞানী ডা. বেটিনা হোহেনেন নতুন বছরে অভিভাবকদের ধূমপান ত্যাগ করার শপথ নেয়ার আহ্বান জানান।

স্বাস্থ্য মন্ত্রী ম্যাগি থ্রুপ বলেন, এই গবেষণাটি অভিভাবকদের ধূমপান ত্যাগে আলাদা উৎসাহ জোগাবে। যেহেতু ধূমপানের স্বভাব আন্তঃপ্রজন্মের সাথে সম্পর্কিত, তাই আমি আশা করছি সন্তানদের কথা চিন্তা করে অনেকেই এ বছর ধূমপান ছেড়ে দেবেন।

তিনি আরও জানান, যেসব অভিভাবক, কেয়ারগিভার বা অন্যান্য যারা ধূমপান ছাড়তে চাইবেন তাদেরকে ফেসবুক সাহায্য, এনএইচএস কুইট স্মোকিং অ্যাপ, ইমেইল এবং টেক্সটের এবং ব্যক্তিগত ধূমপান ত্যাগ পরিকল্পনার মাধ্যমে সাহায্য দেয়া হবে।

Tags: ধূমপান
Previous Post

নিউজিল্যান্ডে রাহি-তাসকিনের দুর্দান্ত বোলিং

Next Post

সিনেমার জন্মদিন ও আমাদের আত্মোবলোকন

Next Post
বাচ্চারা ও বড়রা থিয়েটারে সিনেমা দেখছে, নাটকের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমার জন্মদিন ও আমাদের আত্মোবলোকন

বাংলাদেশি ক্রিকেটার মাঠে ব্যাট চালাচ্ছেন, খেলায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

হৃদয়-অমিতের আবারও জোড়া সেঞ্চুরি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT