চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিবাসী নৌকার সাথে ফেরির সংঘর্ষে শিশুসহ নিহত ১৩

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:38 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2015
in আন্তর্জাতিক
A A

তুরস্ক থেকে গ্রিস যাওয়ার সময় মৃত্যু হয়েছে ১৩ জন অভিবাসীর। তুর্কি সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটির কানাক্কালে বন্দর থেকে গ্রিসের লেসবস দ্বীপে যাওয়ার উদ্দেশে ৪৬ জন অভিবাসীকে নিয়ে যাত্রা শুরু করেছিলো একটি ডিঙি নৌকা। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই ডিঙির সঙ্গে একটি ফেরির সংঘর্ষ হয়। এতে চার শিশুসহ প্রাণ হারায় ১৩ জন।

সংঘর্ষের ঘটনায় এখনো পর্যন্ত ২০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ রয়েছে আরো ১৩ জন।

গ্রিসের উপকূলবর্তী এলাকা থেকে গত শনিবারই এক সিরীয় শিশুকন্যার দেহ উদ্ধার হয়। তুরস্ক থেকে লেসবস যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে ওই শিশুর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ওই ঘটনায় নিখোঁজ ২৬ জন শরণার্থীকে খুঁজে বের করার জন্য রোববারই লেসবস দ্বীপে তল্লাশি চালিয়েছে গ্রিসের উপকূলরক্ষী বাহিনী। তারা জানিয়েছে রোববার ভোরে লেসবসের কাছে কিছু মানুষকে দেখতে পায় লিথুয়ানিয়ার একটি হেলিকপ্টার। এরপরেই সেখানে তল্লাশি চালিয়ে ২০ জনকে উদ্ধার করেছে গ্রিসের উপকূলরক্ষী বাহিনীর দু’টি জাহাজ। তাদের কাছ থেকে জানা গেছে ৪৬ জন যাত্রী নিয়ে ডুবে গিয়েছিলো ওই নৌকা।

এ দিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জানিয়েছেন, আগামী বছর ৮৫,০০০ শরণার্থীকে আশ্রয় দেবে যুক্তরাষ্ট্র। আর ২০১৭ সালে আশ্রয় দেওয়া হবে ১ লাখ শরণার্থী।

Tags: অবৈধ অভিবাসীঅভিবাসীমানবপাচার
Previous Post

অভিবাসী নৌকার সাথে ফেরির সংঘর্ষে শিশুসহ নিহত ১৩

Next Post

‘মেসি মানুষের কাতারে পড়ে না, ভিনগ্রহের প্রাণী’

Next Post

'মেসি মানুষের কাতারে পড়ে না, ভিনগ্রহের প্রাণী'

অস্ট্রেলিয়ায় টার্নবুল সরকারের মন্ত্রিসভা গঠন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT