চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিবাসী কর্মীদের সেবা সহজে কাজ করছে সৌদি সরকার

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
2:22 অপরাহ্ন 28, সেপ্টেম্বর 2021
in প্রবাস সংবাদ
A A
সৌদি সরকারের উদ্যোগে অভিবাসী কর্মীদের জন্য সেবা প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরব ভিশন ২০৩০ এর লক্ষমাত্রা অনুযায়ী বিদেশি কর্মীদের আরো অধিকার প্রদান ও বিভিন্ন সেবা প্রদানের প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

সৌদি আরবের মানব সম্পদ রপ্তানিকারক দেশ সমূহের সংগঠন কেএসএ লেবার ফোরাম এর এক বৈঠকে সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী সাত্তাম আল হারবী প্রধান অতিথি হিসেবে আজ এ কথা বলেন। বৈঠকে সংগঠনের আট সদস্য রাষ্ট্রের মিশন প্রধানদের উপস্থিতিতে ফিলিপাইনের রাষ্ট্রদূত আদনান ভি আলোন্তো সভাপতিত্ব করেন।

উপমন্ত্রী হারবী বলেন সৌদি আরব তার ভিশন ২০৩০ এর লক্ষমাত্রা অনুযায়ী বিদেশী কর্মীদের আরো অধিকার প্রদান ও বিভিন্ন সেবা প্রদানের প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বৈঠকে মার্চ ২০২১ এ চালুকৃত লেবার রিফর্ম ইনিশিয়েটিভ এর বিষয়ে আলোচনা হয়। আলোচনায় অংশ নিয়ে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম(বার) লেবার রিফর্ম ইনিশিয়েটিভ বাস্তবায়নের ক্ষেত্রে প্রবাসী কর্মীদের সমস্যা এবং তা কাটিয়ে উঠার জন্য সম্ভাব্য উপায়ের প্রস্তাব প্রদান করলে উপমন্ত্রী আল হারবী রাষ্ট্রদূতের প্রশংসা করেন।

রাষ্ট্রদূত বলেন অনলাইন কন্ট্রাক্ট নবায়ন করার ক্ষেত্রে কখনো কখনো স্পন্সররা জোর করে কর্মীদের বাধ্য করে এবং কন্ট্রাক্ট রিনিউ করতে রাজি না হলে কর্মীদের তাদের ইচ্ছার বিরুদ্ধে এক্সিট ভিসা প্রদান করে। রাষ্ট্রদূত এসকল সমস্যা সমাধানে সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সভায় ভারত, পাকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া, শ্রীলংকা ও ভিয়েতনামের রাষ্ট্রদূত ও মিশন প্রধানগণ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী তা সমাধানের আশ্বাস প্রদান করেন। ফিলিপাইনের রাষ্ট্রদূত আদনান ভি আলোন্তো নিয়মিত এই ফোরামের সভা আয়োজনের আশাবাদ ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

 

Tags: সৌদি সরকার
Previous Post

বঙ্গোপসাগরে লঘুচাপ

Next Post

সুনামগঞ্জে হচ্ছে সিলেটের দীর্ঘতম সেতু

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সুনামগঞ্জে হচ্ছে সিলেটের দীর্ঘতম সেতু

প্রধানমন্ত্রীর জন্মদিনে ছাত্রলীগের আনন্দ মিছিলের ছবি, নেতাকর্মীরা পোস্টার ও পতাকা হাতে আনন্দে উল্লসত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর জন্মদিনে ছাত্রলীগের আনন্দ মিছিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT