চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিবাসী ইস্যুতে তুরস্ক-ইইউ চুক্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:43 অপরাহ্ন 18, মার্চ 2016
in আন্তর্জাতিক
A A

ইউরোপে অবৈধ অভিবাসী প্রত্যাশীদের চাপ কমাতে তুরস্কের সাথে চুক্তি করেছে ইউরোপীয় ইউনিয়ন। চুক্তির ফলে তুরস্ককে রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা দিবে ইইউ।

শুক্রবার সকালে তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতগলুর সঙ্গে আলোচনার পর কোনোরকম পরিবর্তন ছাড়াই ২৮টি দেশের কাছে প্রস্তাবিত খসড়া চুক্তি উপস্থাপন করেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। বেলজিয়ামের ব্রাসেলস সম্মেলনে নেতারা চুক্তির ব্যাপারে দ্রুতই অনুমোদন দেন।

বিশেষজ্ঞরা এ চুক্তির বৈধতা ও কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। গত বছর তুরস্ক থেকে পারস্য সাগর পাড়ি দিয়ে শরণার্থীরা গ্রীসে পৌঁছায়। সেখান থেকে ইউরোপের অন্যান্য দেশে প্রবেশ করে।

তবে এরই মধ্যে সম্ভাব্য চুক্তির আইনি বৈধতাসহ নানা বিষয়ে প্রশ্ন উঠেছে। খোদ জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলকান অঞ্চল দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপে প্রবেশ বন্ধ করার বিরুদ্ধে।

বিশ্ব সংস্থাটি মনে করে, সিরিয়ার চলমান রক্তক্ষয়ী গৃহযুদ্ধের কারণে যারা ইউরোপে আশ্রয় নিতে চায়, তাদের জন্য অভিবাসনের সুযোগ থাকা উচিত।

একই সঙ্গে সংস্থাটি মনে করে, রাজনৈতিক ও আর্থিক সুবিধা দেওয়ার বিনিময়ে আশ্রয়প্রার্থীদের তুরস্কে ফেরত পাঠানোর বিষয়টি বেআইনিও বিবেচিত হতে পারে।

একই সুরে কথা বলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও। দুদিন আগে ব্রাসেলসে সম্মেলনস্থলের বাইরে চুক্তিবিরোধী বিক্ষোভ করেছে।

দুই সংস্থা ছাড়াও লুথিয়ানার প্রেসিডেন্ট বলেছেন, এ ধরনের চুক্তিতে ‘আইনি জটিলতা তৈরি’ হতে পারে এবং এর বাস্তবায়ন কঠিন হবে।

আর বৈঠকের আগ মুহুর্তে ইইউর গুরুত্বপূর্ণ সদস্যদেশ জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেছেন, সব শরণার্থীকে সুরক্ষা দেওয়ার বিষয়ে অবশ্যই আন্তর্জাতিক মান অনুসরণ করতে হবে।

এ পরিস্থিতিতে ইউরোপে আশ্রয়ের দাবি জানানো প্রত্যেকের ক্ষেত্রে গ্রিসে শুনানির ব্যবস্থা করা যায় কি না, সে ব্যাপারেও বৈঠকে আলোচনা হয়।

Tags: অবৈধ অভিবাসীঅভিবাসীইইউতুরস্কমানবপাচার
Previous Post

নিজেদের ফলানো আলু তুলে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

Next Post

রাশিয়ায় বিমান বিধ্বস্ত, অর্ধশতাধিক নিহতের আশঙ্কা

Next Post

রাশিয়ায় বিমান বিধ্বস্ত, অর্ধশতাধিক নিহতের আশঙ্কা

যে কারণে বাদ পড়ছেন পপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT