চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিবাসীদের ‘ঠোঁট সেলাই’ প্রতিবাদে শামিল বাংলাদেশীরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:07 অপরাহ্ন 23, নভেম্বর 2015
in আন্তর্জাতিক
A A

গ্রিস-মেসিডোনিয়া সীমান্তে আটকে যাওয়া অভিবাসীরা তাদের যাত্রা অব্যাহত রাখতে অনুমোদন না দেয়ার প্রতিবাদে ঠোঁট সেলাই করে অভাবনীয় এক প্রতিবাদের সূচনা করেছেন। মেসিডোনিয়া শুধুমাত্র যুদ্ধাক্রান্ত দেশ থেকে আগতদের জন্য চলাচল সীমিত করলে হাজারো অভিবাসী বিক্ষোভ করে আসছিলো।

অর্থনৈতিক অভিবাসী বিবেচনায় বাংলাদেশ এবং মরক্কো থেকে আসা অনেককে সীমান্ত অতিক্রমে বাধা দেয়ায় তারাও এই প্রতিবাদে যোগ দেয়।

কয়েকদিন ধরে অব্যাহত বিক্ষোভের পর প্রতিবাদের এই নতুন ভাষা অবলম্বন করে অভিবাসীরা। বিক্ষুদ্ধরা, যাদের মধ্যে কয়েকজন ইরানের সংখ্যালঘু কুর্দিশ গোত্রের বলে প্রতিয়মান, তাদের মুখ সেলাই করে, বুকে ও কপালে “শুধু স্বাধীনতা” এরকম শব্দগুচ্ছ লেখে দাঙ্গা পুলিশের সামনে রেল লাইনে বসে প্রতিবাদ করে।

ইউএস স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, ইরানের সুন্নি, কুর্দিশ সংখ্যালঘুরা সরকারের দ্বারা নির্বিচারে গ্রেপ্তার, দীর্ঘমেয়াদে আটক রাখা, শারীরিক লাঞ্চনার মতো নিপিড়নের শিকার।

ফ্রান্সের প্যারিসে নভেম্বরের ১৩ তারিখে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ইউরোপিয়ান দেশগুলোর সীমান্ত নিয়ন্ত্রণ নতুন করে বিবেচনার আওতায় আনা হয়। ইসলামিক স্টেটের (আইএস) এই হামলায় জড়িত একজনের মৃতদেহের পাশ থেকে জাল সিরিয়ান পাসপোর্ট পাওয়ার পর এই কড়াকড়ি আরোপ করা হয়।

ইউরোপের ডানপন্থি রাজনৈতিক নেতারা সীমান্ত বন্ধ করে দেয়ার আহবান জানিয়েছে।

ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) শেনজেন চুক্তি যার ফলে ইউরোপের ২৬ টি দেশে পাসপোর্ট ছাড়াই ভ্রমণের অনুমোদন রয়েছে তা প্যারিস হামলার পর চাপের মুখে পড়েছে।

বলকান দেশগুলো (মেসিডোনিয়া, সার্বিয়া, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া) জানায় গত সপ্তাহে তারা শুধুমাত্র যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, ইরাক, এবং আফগানিস্তান থেকে পালিয়ে আসা লোকদের জন্য তাদের সীমান্ত খুলে দেবে। দেশগুলোর এমন কড়াকড়ি আরোপ মানবাধিকার বিষয়ে উদ্বেগের সৃষ্টি করেছে।

অধিকাংশ অভিবাসী অর্থনৈতিকভাবে সমৃদ্ধ নর্দান এবং ওয়েস্টার্ন ইউরোপে বিশেষত জার্মানি ও সুইডেন যেতে চায়। অক্টোবর মাসের সর্বোচ্চ আগতদের তুলনায় নভেম্বরে জার্মানিতে আসা আশ্রয় প্রার্থীদের সংখ্যা বেড়ে যাবে বলে সোমবার দেশটির ফেডারেল পুলিশ তাদের ধারনার কথা জানায়।

তারা জানায়, এই মাসে (নভেম্বর) এখন পর্যন্ত ১ লাখ ৮০ হাজারের মতো আশ্রয় প্রার্থী জার্মানিতে প্রবেশ করেছে। গত মাসে যার সংখ্যা ছিলো ১ লাখ ৮১ হাজার।

নতুন বাধার ফলে গ্রিস থেকে মেসিডোনিয়াতে প্রবেশ করা অভিবাসীদের সংখ্যা সোমবারে হ্রাস পায় বলে এসোসিয়েটেড প্রেস (এপি) সূত্রে জানা যায়। গত দিনে ৬ হাজার জনের থেকে কমে সোমবার ২ হাজার ৯০০ জনের মতো সীমান্ত অতিক্রম করে মেসিডোনিয়ায় প্রবেশ করে বলে স্থানীয় পুলিশের বরাতে জানায় এপি।

Tags: অবৈধ অভিবাসীঅভিবাসী সংকট
Previous Post

যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিশ্বব্যাপি ভ্রমণে সতর্কবার্তা

Next Post

একসাথে কাজ করবে ইরান-রাশিয়া

Next Post

একসাথে কাজ করবে ইরান-রাশিয়া

পাট শিল্পের ঐতিহ্য ফেরাতে দৃঢ় অবস্থানে সরকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT