চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনয় শিল্পী সংঘের নির্বাচন: ভোট দিয়েছেন ৫১৪ জন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:15 অপরাহ্ন 21, জুন 2019
in বিনোদন
A A

উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী শিল্পকলায় সম্পন্ন হয়েছে অভিনয় শিল্পী সংঘের নির্বাচন। আর এই নির্বাচনে এবার মোট ভোটার ছিলেন ৬০৬ জন। তারমধ্যে ভোট দিয়েছেন ৫১৬ জন, ভোট দেননি ৯০ জন।

এমন তথ্যই চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছে অভিনয় শিল্পী সংঘের নির্বাচন কমিশন।

শিল্পকলায় অনুষ্ঠিত অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল ৯ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৫ টার পর। মধ্যাহ্ন ভোজ ও নামাজের বিরতি ছিলো দুপুর দেড়টা থেকে দু’টা পর্যন্ত।

লাইভ ভোট গণনা হচ্ছে এবার…

সন্ধ্যা ৭ টার দিকে ভোট কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোট গণনার প্রস্তুতি চলছে। ভোট কেন্দ্রের সামনে পর্দায় লাইভ ভোট গণনা করা হবে। নির্বাচন কমিশন জানিয়েছেন, এবার আর ভোটের ফলাফলের জন্য মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করতে হবে না। তার আগেই ফলাফল প্রকাশ করা হবে৷

একাধিক প্রার্থী দিনভর ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। শুধু তাই নয়, দিনভর নবীন প্রবীন শিল্পীর ভোট কেন্দ্রে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গোটা শিল্পকলা এলাকায় উৎসব মুখর পরিবেশ দেখা যায়।

২০১৯-২১ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে শহীদুজ্জামান সেলিমসহ লড়ছেন তুষার খান ও মিজানুর রহমান। সহ-সভাপতির ৩টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন-আজাদ আবুল কালাম, আহসানুল হক মিনু, তানিয়া আহমেদ, ইউজিন ভিনসেন্ট গোমেজ, ইকবাল বাবু ও দিলু মজুমদার। এবার সাধারণ সম্পাদক পদে লড়বেন আহসান হাবিব নাসিম ও আবদুল হান্নান।

এছাড়া দু’টি যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন-আশরাফ কবীর, আনিসুর রহমান মিলন, আমিনুল হক আমিন, রওনক হাসান ও সুমনা সোমা। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সাংগঠনিক সম্পাদক পদে আগেই নির্বাচিত হয়ে আছেন লুৎফর রহমান জর্জ।

অর্থ-সম্পাদক পদে লড়ছেন-নূর এ আলম (নয়ন) ও মাঈন উদ্দিন আহমেদ (কোহিনূর)। দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন-আরমান পারভেজ মুরাদ, ঊর্মিলা শ্রাবন্তী কর, গোলাম মাহমুদ ও মেরাজুল ইসলাম। অনুষ্ঠান সম্পাদক পদে-স্বাগতা, পাভেল ইসলাম ও রাশেদ মামুন অপু।

আইন ও কল্যাণ সম্পাদকের পদে লড়ছেন-শামীমা তুষ্টি, মম শিউলী (মমতাজ বেগম) ও শিরিন আলম। প্রচার ও প্রকাশনা পদের জন্য প্রাণ রায়, শফিউল আলম বাবু ও শহিদ আলমগীর। তথ্য প্রযুক্তি পদে মুলুক সিরাজ ও সুজাত শিমুল। এছাড়া কার্যনির্বাহী ৭টি পদের জন্য লড়াই করছেন সংগঠনটির মোট ১৮ জন সদস্য।

Tags: অভিনয় শিল্পী সংঘলিড বিনোদনশিল্পকলা
Previous Post

আগুনে বিধ্বস্ত পেট্রল পাম্প

Next Post

ইয়োগা দিবসে ভারতে কুকুরের ইয়োগা!

Next Post

ইয়োগা দিবসে ভারতে কুকুরের ইয়োগা!

তীব্র অন্তর্দ্বন্দ্বে জেরবার আফগানিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT