চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনয় করলে ‘ভিলেন’ হতে চান নোবেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:10 অপরাহ্ন 07, ডিসেম্বর 2020
in বিনোদন
A A
নোবেল ভিলেন চরিত্রে অভিনয়রত, কালো ও সাদা প্রিন্টেড শার্ট পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গানের মানুষ নোবেল। জি বাংলার ‘সারেগামা’র মঞ্চে তিনি নানামাত্রিক গান দিয়ে মুগ্ধ করেছেন দুই বাংলার শ্রোতা-দর্শক। এবার তিনি মজেছেন মৌলিক গানে।

এরইমধ্যে তার গাওয়া একাধিক মৌলিক গানও জনপ্রিয়তা পেয়েছে। আবারও নতুন গান নিয়ে আসছেন এই তরুণ শিল্পী। সম্প্রতি আহম্মেদ হুমায়ূনের সংগীতায়োজনে নোবেলের গাওয়া মৌলিক গান ‘অভিনয়’ প্রকাশের পর সাড়া ফেলেছে।

রক ধাঁচের এ গান ভিডিও দিয়ে নোবেল সমালোচনা ছাপিয়ে নতুন করে আলোচিত হয়েছেন।

গানে যারা আলোচিত, অনেকেই অভিনয়ে এসেছেন। আগুন, শুভ্রদেব, তাহসান, হৃদয় খান, তপুদের নাটক-সিনেমায় অভিনয়ে পাওয়া গেছে। অভিনয় দিয়েও তারা অন্যরকম পরিচিতি পেয়েছেন। সেই ধারাবাহিকতায় নোবেলকে কি অভিনয়ে পাওয়া যাবে?

এমন প্রশ্নে সোমবার চ্যানেল আই অনলাইনের সাথে আলাপে নোবেল বলেন, ‘আমি গানের মানুষ, কেন অভিনয় করবো? যদি কখনও অভিনয়ের প্রস্তাব পাই তবে ভিলেন চরিত্র করতে চাইবো। মনে হয় নায়কের চেয়ে ভিলেনের চরিত্রে বেটার প্লে করতে পারবো।’


অভিনয়ে খুব একটা আগ্রহী না হলেও নিয়মিত সিনেমা দেখেন নোবেল। দেশের অভিনেতাদের মধ্যে নোবেল জানান তার পছন্দের অভিনেতারা হলেন শাকিব খান, মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরী। শাকিব খানকে ছোটবেলা থেকেই দেখে আসছি। বড় হয়েও দেখছি। তিনি একইরকম আছেন। মজার ব্যাপার হচ্ছে, আমরা দুজনেই গোপালগঞ্জের সন্তান।

কথা প্রসঙ্গে পছন্দের মিউজিশয়ানদের নাম জানতে চাইলে নোবেল বলেন, আহমেদ ইমতিয়াজ বুলবুল, প্রিন্স মাহমুদ এবং সম্প্রতি গান করলাম আহম্মেদ হুয়ায়ূন। আহম্মেদ রিজভী ভাইও ভালো গান লেখেন। তার প্রমাণ আমার ‘অভিনয়’ গান।

‘সারেগামা’র চূড়ান্ত পর্বে তৃতীয় অবস্থানে ছিলেন গোপালগঞ্জের নোবেল। ওই প্লাটফর্ম থেকে ফিরে তিনি বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়ে ওঠেন। এমনকি গানের প্রচারেও নোবেল নেগেটিভ মার্কেটিং বেছে নিয়েছিলেন। তবে তার এসব পথ অবলম্বন করা উচিত হয়নি বলে অনুতপ্ত এ গায়ক। নোবেল বলেন, এখন আমি পুরোপুরি গানে মনোযোগ দিয়েছি। সবসময় চেষ্টা করি কীভাবে ভালো নতুন গান করা যায়। প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ড টেকের সঙ্গে একবছরের চুক্তি হয়েছে।

তিনি বলেন, জানুয়ারিতে আমার নতুন গান আসবে। এখন গান নিয়ে ব্যস্ত থাকা হবে। কোভিডের কারণে স্টেজ শোগুলো হচ্ছে না। আর কাজ করতে গিয়ে যখন মুড অফ থাকে দূর দূরান্তে বেড়াতে যাই। সেন্ট মার্টিন, রাঙামাটি ট্যুর দিয়েছি কদিন আগে। জানুয়ারিতে নতুন গান প্রকাশের পর নেপালে বেড়াতে যাওয়ার ইচ্ছে আছে।

শিগগির ‘মুখোশ’ নামে একটি চলচ্চিত্রে প্লেব্যাক করবেন বলে জানান নোবেল। এ গান দিয়েই দেশের চলচ্চিত্রে প্রথমবার প্লেব্যাক করতে যাচ্ছেন সংগীতের নতুন এ তারকা। তিনি বলেন, আমার ওইরকম কোনো প্রেফারেন্স নেই যে উমুক নায়কের ছবিতে গান গাইতে হবে। সবাই ভালো বিধায় তারা ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারছেন। সিনেমার গল্পে এবং নির্দিষ্ট গানে যদি আমাকে ডিম্যান্ড করে আমি সেই সিনেমাগুলো গান করবো। অথবা যে গানটা আমার জন্যই শুধু সেই গানগুলো গাইতে চাই।     

Tags: লিড বিনোদন
Previous Post

বাবরি মসজিদ ধ্বংসের রাজনীতি

Next Post

নোবেলের কাছে ‘জীবনটাই একটা তামাশা’

Next Post
নোবেল পাঞ্জাবি পরা, মাথায় হ্যাট, আঙুলে রিং, ব্যাকগ্রাউন্ডে গাছপালা. Channel i News - চ্যানেল আই নিউজ

নোবেলের কাছে ‘জীবনটাই একটা তামাশা’

হানিফ ফ্লাইওভারে টোল পরিশোধের জন্য যানবাহন ও পথচারীরা অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হানিফ ফ্লাইওভারের টোল পরিশোধ বিকাশে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT