চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃদ্ধাশ্রমে বলিউড অভিনেত্রীর মৃত্যু, দেখতে আসেনি কোনো সন্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:00 অপরাহ্ন 26, মে 2018
in বিনোদন
A A

বৃদ্ধাশ্রমেই মৃত্যু হয়েছে জনপ্রিয় বলিউড ছবি ‘পাকিজা’ খ্যাত অভিনেত্রী গীতা কাপুরের। তবে দুঃখজনক হচ্ছে, তার মৃত্যুর খবর পেয়েও শেষ দেখা দেখতে আসেনি তার কোনো সন্তান। ভারতীয় জনপ্রিয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে দেয়া খবরে এমনটাই জানানো হয়েছে।

প্রযোজক অশোক পন্ডিতের জবানিতে গীতা কাপুরের মৃত্যু সংবাদ জানিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের ভাষ্য: ২৬ মে সকাল নয়টার দিকে মুম্বাইয়ের এসআরভি বৃদ্ধাশ্রমের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দাপুটে অভিনেত্রী গীতা কাপুর।

প্রযোজক অশোক পন্ডিতের ভাষ্যমতে, গীতাজি শেষ পর্যন্ত মারা গেলেন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারিনি। গেল বছর পুরোটাই তিনি তার সন্তানদের মুখ দেখতে অপেক্ষায় ছিলেন। কিন্তু গীতাজির সাথে সাক্ষাৎ করতে কেউ আসেনি। গেল শনিবারেও তিনি সুস্থ স্বাভাবিক ছিলেন। তাকে ঘিরে আমরা গ্র‌্যান্ড ব্র‌্যাক ফাস্টেরও আয়োজন করেছিলাম। কিন্তু ভেতরে ভেতরে তিনি ছিলেন অসুখী একজন মানুষ। মৃত্যুর আগেও তিনি তার সন্তানদের মুখ দেখতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত স্বাভাবিক মৃত্যুই হয়েছে তার। শনিবার সকাল ৯টার দিকে মৃত্যু বরণ করেন তিনি।

শতাধিক বলিউডের চলচ্চিত্রে অভিনয় করেছেন গীতা কাপুর। তবে কমল আম্রোহির ‘পাকিজা’ ছবিতে রাজকুমারের দ্বিতীয় স্ত্রীর চরিত্রের জন্য তিনি বেশি প্রশংসিত।

জানা যায়, গীতা কাপুরের ছেলের নাম রাজা। যিনি কোরিওগ্রাফার হিসেবে বেশ পরিচিতি। আর মেয়ে পূজা এয়ার হোস্টেস। গেল বছরে মাকে মুম্বাইয়ের রাস্তায় রেখে পালিয়ে যান রাজা। এরপর থেকেই সিবিএফসি-এর সদস্য অশোক পন্ডিত এবং নির্মাতা রমেশ তুরানি এই অভিনেত্রীকে উদ্ধার করে বৃদ্ধাশ্রমে ভর্তি করান। সেখানের নিয়মিত সব মূল্যও পরিশোধ করতেন তারা। নিয়মিত এই অভিনেত্রীকে দেখা শোনা করতেন। কিন্তু মাকে রেখে পালিয়ে যাওয়ার পর আর কখনোই দেখতে আসেননি রাজা।

মৃত্যুর আগে গীতা কাপুর জানিয়েছিলেন, ছেলে রাজা প্রায় তাকে মারতেন। দিনের পর দিন তাকে অনাহারে রাখতেন।

এখন পর্যন্ত মায়ের মৃতদেহ দেখতে আসেননি কোনো সন্তান। তবে তাদের জন্য আরো দুইদিন অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে অশোক পন্ডিত ও রমেশ তুরানি। এই দুইদিন মৃতদেহ রাখা হবে কোপার হসপিটালে। এরপর আগামি সোমবার গীতা কাপুরের শেষ কৃত্যানুষ্ঠান করার পরিকল্পনা করেছেন তারা।

Tags: গীতা কাপুরবৃদ্ধাশ্রমরাজকুমাররাজা
Previous Post

রোববারের কার্যতালিকার শীর্ষে খালেদার ৩ জামিন আবেদন

Next Post

সবচেয়ে দীর্ঘ সময়ের রোজা যেসব দেশে

Next Post
Panorama of Stockholm, Sweden

সবচেয়ে দীর্ঘ সময়ের রোজা যেসব দেশে

রশিদ খানকে ভারতের নাগরিকত্ব দেয়ার দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT