চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনেতা ফখরুল হাসান বৈরাগী কোথায়?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:31 পূর্বাহ্ন 18, সেপ্টেম্বর 2016
in বিনোদন
A A

জনপ্রিয় অভিনেতা এবং ‘ইত্যাদি’ খ্যাত ফখরুল হাসান বৈরাগীর কোনো খোঁজ পাওয়া
যাচ্ছে না বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা।

গত ৭ আগস্ট নিজ বাসা থেকে
বের হয়ে আর ফিরে আসেননি তিনি। ছোটপর্দায় অত্যন্ত জনপ্রিয় অভিনেতা নিখোঁজ
হওয়ার বিষয়টি তার ছেলের পক্ষে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপ
পেজে বিজ্ঞাপন হিসেবে শেয়ার করা হয়।

চ্যানেল আই অনলাইনের পাঠকদের জন্য ওই পোস্টটি হুবহু তুলে ধরা হলো।

‘জনপ্রিয় টিভি অভিনেতা, বিশিষ্ট পরিচালক, জাতীয় বেতার শিল্পী, বিখ্যাত নাট্যকার, ফকরুল হাসান বৈরাগী – আমার বাবা। গত ৭ই আগস্ট, ২০১৬ থেকে তিনি নিখোঁজ। বাসার দারোয়ানের কথানুযায়ী তিনি সেইদিন আনুমানিক ৯:২০ মিনিটে আমাকে কলেজে নামিয়ে আসার পর বাসায় গাড়িটি পার্ক করে দারোয়ানের কাছে চাবিটি দিয়ে বেড়িয়ে যায় এই বলে “তোমার খালাম্মাকে চাবিটা দিয়ে দিও।

তিনি একই কাপড়ে বেড়িয়েছিলেন। তার পরনে ছিল সবুজ ফতুয়া ও কালো প্যান্ট। এই ঘটনার পর অতি সত্ত্বর পুলিশ থানায় জি.ডি. করা হয়। পুলিশ এই ব্যাপারে কর্মতৎপরতার অভাব ও অবহেলা দেখলে র‌্যাব বের কাছে আবেদন করা হয়। র‌্যাবের কাছে যথেষ্ট তথ্য প্রদান সত্ত্বেও আজ পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি।

আমরা নিজেরাও জায়গায় জায়গায় খোঁজ-খবর নিয়েছি মসজিদে, দোকান-পাটে, রাস্তা-ঘাটে, আত্মীয়-স্বজনের বাসায়, তাঁর বন্ধু-বান্ধবের কাছে, সহকর্মীদের কাছে কিন্তু তবুও কোনো খোঁজ মেলেনি।

অতএব, আমরা নিরুপায় হয়ে আজ আপনাদের সাহায্য চাচ্ছি। যদি তাকে ৭ই আগস্ট, ২০১৬ এর পর কোথাও দেখে থাকেন – দোকানে, রাস্তায়, গাড়িতে, রিকশায় যেখানেই হোক, যে কারও সাথেই হোক, যে অবস্থাতেই হোক – দয়া করে প্রদত্ত ফোন নম্বরে আমাদের জানাবেন। আমাদের আশার পথ ফুরিয়ে যাচ্ছে, আমরা আমাদের এই অসহায় মুহূর্তে আপনাদের সাহায্যে আমরা অত্যন্ত ঋণি থাকবো। আমার বাবা, আমার মার জীবনসঙ্গীকে ফিরিয়ে আনতে সাহায্য করুন।

যোগাযোগ: ০১৯৬২৭৫৯৯৯৩

দয়া করে এই ব্যপারটিকে কেউ হাসি-ঠাট্টার পাত্র বানাবেন না। কোনো মিথ্যা তথ্য, স্প্যাম, কটূক্তি ইত্যাদি করে আমাদের হয়রানি করবেন না। আমাদের সাথে যোগাযোগের নম্বর এই একটিই – অন্য কারও প্রদত্ত নম্বরে বা অন্য কোনো নম্বরে যোগাযোগ করবেন না। এই ব্যপারে কেউ আপনাদের সাথে যোগাযোগ করলে তা আমাদের জানাবেন এবং তার/তাদের কথায় পরবেন না।

এই পোস্টটি আপনাদের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সবার কাছে শেয়ার করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।’

পোস্টটি শেয়ার হওয়ার পরপরই বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ফখরুল হাসান বৈরাগীর স্ত্রী রাজিয়া হাসান।

তিনি বলেন, ২৯ বছরের সংসার জীবনে এমনটা কখনো ঘটেনি। স্বামী এবং পরিবারের চারজন একসঙ্গে হজ করতে যাবো। কিন্তু এর আগেই তিনি নিখোঁজ হয়ে গেলেন। আমি আমার সাহেবকে নিয়ে খারাপ কিছু ভাবতে চাই না। আমি শুধু জানতে চাই তিনি কোথায় আছেন।

পারিবারিক বিরোধ থেকে এমন ঘটনার আশংকা করে এ অভিনেতার স্ত্রী বলেন, এ ব্যাপারে এখনই কিছু বলতে চাই না। আর কিছুদিন অপেক্ষা করি। এর মধ্যে বৈরাগীকে ফেরত না পেলে আমি সব ফাঁস করে দেবো।

“এ নিয়ে আমি এখন মুখ খুলতে চাই না। আমি ভালোয় ভালোয় আমার স্বামীকে ফেরত চাই। ফখরুল হাসান বৈরাগী”

উল্লেখ্য, বাংলাদেশের শক্তিশালী অভিনেতা ফখরুল হাসান বৈরাগী টিভি অনুষ্ঠান ‘ইত্যাদির’ মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন। তবে তার অভিনয় দক্ষতা ও রসবোধ তার এই জনপ্রিয়তা।

Tags: অভিনেতাফখরুল হাসান বৈরাগী
Previous Post

মার্কিন হামলায় নিহত ৬২ সিরীয় সেনা: রাশিয়া

Next Post

রণবীর-ঐশ্বরিয়ার রোমান্সে বচ্চন পরিবারে অশান্তি (ভিডিও)

Next Post

রণবীর-ঐশ্বরিয়ার রোমান্সে বচ্চন পরিবারে অশান্তি (ভিডিও)

নিউইয়র্কে বিস্ফোরণে আহতের সংখ্যা বেড়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT