চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনেতা আল মামুন নির্মাতা

মুহাম্মাদ আসাদুল্লাহ by মুহাম্মাদ আসাদুল্লাহ
2:08 অপরাহ্ন 10, আগস্ট 2017
in অন্যান্য
A A
আল মামুন

আল মামুন

টিভি ও মঞ্চের অভিনয়শিল্পী আল মামুন নাটক নির্মাণ করেছেন। নাম ‘দক্ষিণ সমুদ্র তীরে’। নাটকের পুরো শুটিং হয়েছে মালয়েশিয়ায়। নাটকটি পরিচালনার পাশাপাশি লিখেছেন ও প্রযোজনা করেছেন আল মামুন। নাটকে অভিনয় করেছেন শখ, নিলয়, নাফা, সাজ্জাদ রেজা, স্বর্ণাসহ আরও অনেকে।

চ্যানেল আই অনলাইনকে আল মামুন বলেন, ‘গল্পের প্রয়োজনে পুরো নাটকের শুটিং করা হয়েছে মালয়েশিয়ায়। শখ তার বান্ধবী ও বান্ধবীর জামাইয়ের সঙ্গে মালয়েশিয়া যাওয়ার প্ল্যান করে। টিকিট বিভ্রাটের কারণে শখকে যেতে হয় আলাদা। মালয়েশিয়ায় পরিচয় হয় রহস্যময় এক লোকের সঙ্গে। নাম দাদা ঠাকুর। বাংলাদেশের গরীব মেধাবী ছাত্রদের নানা দেশে পড়ার সুযোগ করে দেন। এমন এক মেধাবী ছাত্র নিলয়। দাদা ঠাকুরের মাধ্যমে শখের পরিচয় হয় নিলয়ের সঙ্গে। তারপর গল্প মোড় নেয় অন্যদিকে।’

আল মামুন ১৯৭৫ সালে নাটকের দল নাট্যচক্রর ‘স্পার্টাকাস’ নাটকে কাজের মধ্য দিয়ে ঢাকার মঞ্চে পা রাখেন। নাগরিক নাট্য সম্প্রদায়ের ‘অচলায়তন’ নাটকেও অভিনয় করেছেন। সৈয়দ শামসুল হকের বিখ্যাত নাটক ‘নুরুলদিনের সারাজীবন’ নাটকের মাধ্যমে প্রথম সরকারি আমন্ত্রণে ভারত যান ১৯৮৪ সালে। এটাই ছিল নাটকের কোনো দলের প্রথম ভারত সফর। মঞ্চের পাশাপাশি অভিনয় করেন বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন নাটকে। ​বাংলাদেশ টেলিভিশনের বরেণ্য নির্মাতা আতিকুল হক চৌধুরীর পরিচালনায় ‘শেষের কবিতা’ নাটকে জ্যোতি সরকারের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন।

ওই সময়ের স্মৃতিচারণ করে আল মামুন বলেন, ‘টিভিতে দেখে আতিকুল হক চৌধুরী আমাকে খুঁজছিলেন। আমাকে পেয়ে বললেন, তোমাকে পাইনি বলে নাটক শুরু করিনি। তোমার জন্য দেরিতে শুরু হলো।’

আল মামুন পরিচালনায় আসেন আতিকুল হক চৌধুরীর লেখা নাটক দিয়েই। ‘কালা পাহাড়’ নামের সেই নাটক প্রচার হয় এসএ টিভিতে। এটাই আতিকুল হক চৌধুরীর লেখা শেষ ​নাটক।

অভিনয় ও পরিচালনার পাশাপাশি আবৃত্তিতে সরব আল মামুন। লিখেছেন গান। বিটিভির তালিকাভুক্ত নাট্যকার আল মামুন আবৃত্তি সংঘের প্রতিষ্ঠালগ্ন থেকেই সাথে ছিলেন। নাটক লেখা, আবৃত্তি, অভিনয়, নির্মাণ, গান লেখা আল মামুন জানালেন, তিনি মূলত মনেপ্রাণে অভিনেতা। অভিনয়ই তাকে তৃপ্ত করে।

Previous Post

টিনএজারদের নিয়ে বিশেষায়িত অ্যাপ কেন বন্ধ করল ফেসবুক?

Next Post

হজ নিয়ে বিড়ম্বনা-অনিয়ম

Next Post
হজ ফ্লাইট

হজ নিয়ে বিড়ম্বনা-অনিয়ম

অক্ষয় কুমারের বয়স

বয়স লুকিয়ে রাখার পেছনে কোনো বিজ্ঞান নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT