চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অভিনেতা-অভিনেত্রীদের টার্গেট টাকা, পরিচালকের টার্গেট খ্যাতি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:43 অপরাহ্ন 31, মে 2021
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে আলোচক ও অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

চিত্রনাট্যকার, কাহিনীকার ও সংলাপ রচয়িতা হিসেবে ঢাকাই ছবিতে পরিচিত নাম আব্দুল্লাহ জহির বাবু। এখন পর্যন্ত সাড়ে তিন শতাধিক সিনেমার গল্প, চিত্রনাট্য লিখেছেন তিনি। এরমধ্যে তার লেখা মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা ২৯৩টি।

দীর্ঘ দিন সিনেমার সাথে যাপনের ফলে নির্মাতা, প্রযোজক কিংবা অভিনেতা-অভিনেত্রীদের মনোভাব তার ঠোঁটস্থ!

সুতীক্ষ্ণ পর্যবেক্ষণের ফলে এখন মুহূর্তেই ধরে ফেলতে পারেন প্রযোজক কী ধরনের গল্প চাইছেন, নির্মাতা কী চাইছেন; এমনকি অভিনেতা-অভিনেত্রীরা কী ধরনের দৃশ্যে কাজ করতে চান- সেভাবেই সিনেমার গল্প, সংলাপ লেখেন তিনি।

নিজের অবস্থান নিয়ে খুশী থাকলেও সিনেমার গল্প, চিত্রনাট্য লেখায় নিজের স্বাধীনতার চেয়ে সার্বিক দিককে বেশী গুরুত্ব দিতে হয় বলে মনে করেন অসংখ্য হিট ছবির এই কাহিনীকার।

শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘তিনশো সেকেন্ড’ এর একটি শো’তে সম্প্রতি বাবু বলেন, চলচ্চিত্রের লেখককে অনেককিছু চিন্তা করে লিখতে হয়। সিনেমার বিজনেস, গ্রহণযোগ্যতা, পাব্লিক ওপেনিয়ন, সোশাল মিডিয়ায় ইমপেক্ট, প্রযোজকের অর্থ লগ্নি ফেরত পাওয়ার নিশ্চয়তা, পরিচালকের ভালোলাগা এবং আর্টিস্ট এর সেটিসফেকশন- সব মাথায় রেখে সিনেমার একটা গল্প লিখতে হয়।

নিজের মাটি কিংবা মৌলিক গল্পের চেয়ে ফর্মুলা গল্পই কেন বেশী লেখেন? এমন প্রশ্নে বাবুর সরল স্বাকীরোক্তি, ‘অনুদানের গল্প ছাড়া এই সুযোগ আমি খুব একটা পাই না। আমার এখানে প্রযোজক, পরিচালক যারা গল্প চাইতে আসেন- তারা কোনো না কোনো সিনেমা দেখে ইনফ্লুয়েন্স হয়ে আসেন। যেন সেরকম একটা সিনেমার গল্প লিখে দেই। একজন কমার্শিয়াল ফিল্ম রাইটারকে অবশ্যই এসব বিষয় প্রাধান্য দিতে হবেই।’

‘পাসওয়ার্ড’ ছবির এই চিত্রনাট্যকার বলেন, ‘আমাদের দেশে যারা সিনেমায় আসেন, সেটা অর্থলগ্নি করতেই হোক বা পরিচালনা করতেই হোক কিংবা হোক অভিনয় করতে- তাদের অর্ধেক লোক ভাবছেন প্রথম ছবিতেই তিনি হয়ে যাবেন সত্যজিৎ রায়, আর অর্ধেক লোক ভাবছেন তারা হয়ে যাবেন মালেক আফসারী। অভিনেতা-অভিনেত্রীদের টার্গেট হয়ে যাচ্ছে টাকা, আর পরিচালকের টার্গেট খ্যাতি। সিনেমার কথাটা কেউ আর ভাবছে না।’

বাংলাদেশে উল্টো ফর্মুলায় সিনেমা বানানো হয় বলেও মন্তব্য করেন বাবু। তিনি বলেন, ‘এখানে দর্শকের চাহিদা-রুচিকে প্রথম প্রাধান্য দিয়ে সিনেমা বানানো হয়। অথচ ফিল্ম দিয়ে দর্শকের রুচি ঠিক করে দেয়া উচিত। আর এসব কারণেই আমাদের ফিল্ম উপরে উঠার চান্স খুব কম।’

Tags: অগ্নিআব্দুল্লাহ জহির বাবুজয়তিনশো সেকেন্ডদেশা দ্য লিডারধ্যাততেরিকিনুসরাত ফারিয়াপরিচালকপাসওয়ার্ডপ্রযোজকমাহিয়া মাহিলিড বিনোদনশাকিব খানশাহরিয়ার নাজিম জয়শুভহিটম্যান
Previous Post

৪৫০তম দিনে করোনায় মৃত্যু ৩৬, শনাক্ত ১৭১০

Next Post

চীনের ভ্যাকসিন আসবে মোট দেড় কোটি: স্বাস্থ্যমন্ত্রী

Next Post
স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলছেন, সবাই মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের ভ্যাকসিন আসবে মোট দেড় কোটি: স্বাস্থ্যমন্ত্রী

সুন্দরবনে ডিঙ্গি নৌকা চালানোর দৃশ্য, প্রথমবারের মতো চালু হলো নতুন নৌকা. Channel i News - চ্যানেল আই নিউজ

সুন্দরবনে প্রথমবারের মতো চালু হলো ডিঙ্গি নৌকা ‘সকাল সন্ধ্যা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT