চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিজিৎ হত্যা: এখনও অজানা খুনিদের পরিচয়

এনামূল কবীর রূপম by এনামূল কবীর রূপম
3:09 পূর্বাহ্ন 26, ফেব্রুয়ারি 2016
in বাংলাদেশ
A A

ডক্টর অভিজিৎ রায় হত্যার এক বছরেও সরাসরি হত্যাকারীদের একজনকেও আটক করতে পারেনি ডিবি। উগ্রবাদী ব্লগার ফারাবীসহ সন্দেহভাজন ৮ জনকে গ্রেফতার করা হলেও তাদের সম্পৃক্ততার প্রমাণ আটকে আছে মার্কিন ল্যাবের ডিএনএ রিপোর্টে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, এফবিআই জানিয়েছে পরিক্ষাগুলো
শেষ হয়েছে, আর রির্পোট দেওয়ার প্রকৃয়া চলছে। পাশাপাশি যারা গ্রেফতার হয়েছে
তাদেরও কারো কারো ডিএনএর আলামত সেটিও পরীক্ষার উদ্যোগ নেওয়া হচ্ছে ঐ
রির্পোটটা হাতে এলে পরবর্তি অগ্রগতি জানাতে পারবো। 

মার্কিন ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো আলামতের রিপোর্টে কী পাওয়া গেছে তা এখনও অজানা তদন্তকারী গোয়েন্দা কর্মকর্তাদের কাছে। তবে তারা আশা করছেন, ওই আলামতগুলোতে পাওয়া ডিএন নমুনা হত্যাকারী সনাক্ত করতে বিশেষ সহায়তা করতে পারে। মনিরুল ইসলাম আরো বলেন, ৬-৭ জনকে আমরা চিহ্নিত করেছি যারা ঐ সময় ঘটনাস্থলে না থাকলেও বই মেলা বাংলা একাডেমিসহ এই সব এলাকার আশে পাশে থেকে এই কাজে সহযোগিতা করেছে।  তাদের সমপৃক্ততার ডকুমেন্ট আমাদের কাছে আছে।  

অবশ্য ফারাবীসহ আটক দু’জন ওই হত্যাকাণ্ডে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার না করলেও হত্যাকাণ্ড তাদের সমর্থন রয়েছে বলে জানিয়েছে। মনিরুল ইসলাম বলেন, আমরা যাদের সনাক্ত করেছি তারা
সকলে আনসারউল্লাহ বাংলা টিমের সদস্য।  ঘটনার সময় কো-অডিনেটর হিসেবে
ঘটনাস্থলে যাদের উপস্থিতি দেখা গেছে তাদেরকেও আমরা সনাক্ত করেছি।
আনসার উল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা মুফতি জসিম উদ্দিন রাহমানি এর সঙ্গে জড়িত কি না, তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।

অমর একুশে বইমেলা উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে এসে মেলা থেকে বাসায় ফেরার পথে কুপিয়ে
হত্যা করা হয় মার্কিন নাগরিক বাংলাদেশী লেখক ব্লগার প্রকৌশলী অভিজিৎ
রায়কে।

টিএসসি এলাকার মিলন চত্বরের উল্টো দিকের ফুটপাথে যেখানে তাকে
কোপানো হয় সেখানকার প্রত্যক্ষদর্শী এবং পুলিশের বিশ্বস্ত গুপ্তচরদের তথ্য
মিলিয়ে হত্যাকারীদের সম্পর্কে ধারণা পান গোয়েন্দারা।  তবে শনাক্ত করা যায়নি
তাদের।  তারা উচ্চ শিক্ষিত বলে জানতে পেরেছে ডিবি।

Tags: অভিজিৎ রায়ব্লগারব্লাগার হত্যা
Previous Post

অভিজিৎ হত্যা: এখনও অজানা খুনিদের পরিচয়

Next Post

পাবলিক বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যৎ

Next Post

পাবলিক বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যৎ

পাবলিক বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যৎ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT