চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিজিৎ হত্যার দায় স্বীকার করা আল-কায়েদা নেতা নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:26 পূর্বাহ্ন 09, অক্টোবর 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
আল-কায়েদা প্রধান নিহত

আফগানিস্তানের কাবুলে মার্কিন ও আফগান সেনাদের যৌথ অভিযানে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখার প্রধান আসিম উমর নিহত হয়েছেন বলে জানিয়েছেন আফগান জাতীয় নিরাপত্তা কর্তৃপক্ষ।

২০১৫ সালের ফেব্রুয়ারিতে ঢাকায় লেখক-ব্লগার অভিজিৎ রায়কে হত্যার পর ভিডিও বার্তায় এই আসিম উমরই প্রথম হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছিলেন।

বিবিসি জানায়, মঙ্গলবার উমরের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বিবৃতি দিয়েছে আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা দপ্তর (এনডিএস)।

টুইটারে পোস্ট করা ওই বিবৃতিতে এনডিএস বলেছে, তালেবানের অন্যতম শক্তিশালী ঘাঁটি মুসা ক্বালা জেলায় মার্কিন-আফগান যৌথ বাহিনীর অভিযানে উমর নিহত হয়েছেন। সেখানে উমরসহ আল-কায়েদার উপমহাদেশীয় শাখার বহু সদস্য অনেকদিন ধরে অবস্থান করছিল।

মৃত্যুর বিষয়ে যুক্তরাষ্ট্র এবং আল-কায়েদার পক্ষ থেকে এখনো নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

তবে তালেবান এই খবরকে ‘শত্রুপক্ষের সাজানো প্রোপাগান্ডা’ উল্লেখ করে নাকচ করে দিয়েছে। বরং তালেবানের এক মুখপাত্র অভিযোগ করেছেন, এই অভিযানের ফলে শুধু বিপুল সংখ্যক বেসামরিক প্রাণহানিই ঘটেছে।

আফগান গোয়েন্দারা বলছেন, গত সেপ্টেম্বরে হেলমান্দ প্রদেশে তালেবানের ঘাঁটিতে অভিযানে নিহত হন আসিম উমর। ওই অভিযানে অন্তত ৪০ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছিল।

অভিযানে আল-কায়েদার আরও ৬ সদস্য নিহত হয়, যাদের অধিকাংশই পাকিস্তানি।

Tags: অভিজিৎ রায় হত্যাআল কায়েদা
Previous Post

ফুটপাত খালি, রহস্য কি?

Next Post

নিকের সঙ্গে ছবি করবেন প্রিয়াঙ্কা?

Next Post

নিকের সঙ্গে ছবি করবেন প্রিয়াঙ্কা?

আবরার হত্যার ১৫ মিনিটের ফুটেজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT