চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অব্যাহত থাকুক সমৃদ্ধি ও উন্নয়ন

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
9:43 অপরাহ্ন 31, ডিসেম্বর 2018
in সম্পাদকীয়
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ভোট-নির্বাচন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তারা একক সংখ্যাগরিষ্ঠতাসহ ২৫৯টি আসন নিয়ে নিরঙ্কুশ জয় পেয়েছে দলটি। তাদের শরিক দলগুলো পেয়েছে ৩৪টি আসন। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে রেকর্ড গড়ে টানা তৃতীয়বারের মত সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ।

এমন বিজয়ের জন্য আওয়ামী লীগকে অভিনন্দন। স্বাধীনতা ও মুক্তিযোদ্ধার নেতৃত্বদানকারী বাংলাদেশ আওয়ামী লীগ গত এক দশক বাংলাদেশের ক্ষমতায় রয়েছে। এই সময়ে তাদের রয়েছে অনেক উল্লেখযোগ্য অর্জন। যুদ্ধাপরাধীদের বিচার, বঙ্গবন্ধুর খুনিদের বিচারসহ বেশ কয়েকটি অসমাপ্ত কাজ সমাধান করেছে তারা। এরপর বাংলাদেশকে অর্থনৈতিকভাবে বিশ্বের দরবারে সম্মানের সঙ্গে তুলে ধরেছে তাদের যাবতীয় উন্নয়ন কর্মকাণ্ডে।

বাংলাদেশ এখন একটি নতুন সম্ভাবনার দেশ। এই সম্ভাবনার দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর কাজটি অত্যন্ত সফলতার সঙ্গে করেছে এই সরকার। সরকারের সবচেয়ে বড় অবদান দেশকে একটি রাজনৈতিক স্থিতিশীলতার মধ্যে রাখা। অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া। দ্রুত বর্ধনশীল উৎপাদন খাতের জন্য, চীনেও বাংলাদেশের গার্মেন্টস সেক্টর দ্বিতীয় অবস্থানে। গত প্রায় দশকব্যাপী বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ শতাংশের বেশি রয়েছে। গত জুনে যেটা ৭.৮৬ শতাংশে পৌঁছে গেছে।

আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসায় দেশের এই অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত হবে বলে আশা করি। সরকারের এই সাফল্যের পাশাপাশি ব্যর্থতার চিত্রও আছে। ব্যাংক খাতে সীমাহীন দুর্নীতি হয়েছে, যা সাধারণ মানুষ মেনে নিতে পারেনি। আমরা চাই নতুন সরকারে নতুন উদ্যোগ হোক দেশের দুর্নীতি দমন।

আমরা বলতে চাই, এই সরকারকে মৌলবাদ-জঙ্গিবাদকে কঠোরভাবে দমন করতে হবে। যুদ্ধাপরাধীদের রাজনীতি করার অধিকার রদ করতে হবে। জনজীবন বিঘ্নিত হয় এরকম কোনো সন্ত্রাসী কার্যক্রমকে কঠোর হাতে দমন করে জনমনে স্বস্তি শান্তি বজায় রাখতে হবে।

দেশের জনগণ কোনোমতেই একটি অস্থিস্তিশীল পরিস্থিতির দিকে যেতে চায় না। নতুন সরকারকে জনগণের প্রত্যাশা মাথায় রেখে নতুন কর্মপদ্ধতিতে দেশকে এগিয়ে নিতে হবে। আমাদের প্রত্যাশা, নতুন সরকার বিগত দিনের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে দেশকে আরো সমৃদ্ধির পথে নিয়ে যাবে। আমাদের চাওয়া দেশ এগিয়ে যাক, মানুষ শান্তিতে থাকুক।

Tags: নতুন সরকারবাংলাদেশ আওয়ামী লীগশেখ হাসিনা
Previous Post

রাজনীতির বিশেষ মাত্রা, শেখ হাসিনার নতুন যাত্রা

Next Post

বছর বরণের আজব রীতি

Next Post

বছর বরণের আজব রীতি

সালমা আহমেদের পাঁচটি কবিতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT