চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবৈধ পথে দিনে আড়াই কোটি মিনিট কল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:17 অপরাহ্ন 08, অক্টোবর 2018
in তথ্যপ্রযুক্তি
A A

দেশে অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল)-এর মাধ্যমে প্রতিদিন প্রায় আড়াই কোটি মিনিট কল আসছে।

সম্প্রতি বাংলাদেশ টেলিযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) যৌথ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১০ হাজার ৯৮৭টি অবৈধ সিম এবং ৩৭ লাখ টাকার অবৈধ ভিওআইপি সরঞ্জামাদি উদ্ধার করে। এসব সিমের মধ্যে বেশির ভাগই ছিল রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের।

সোমবার বিটিআরসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভিওআইপি বিষয়ে এসব তথ্য জানান বিটিআরসি চেয়ারম্যান মো. জহুরুল হক।

তিনি বলেন, ‘ইন্টারন্যাশনাল কল টার্মিনেশন রেট বাড়লে অবৈধ ভিওআইপি ব্যবসায়ীদের দৌরাত্ম্য বাড়ে। আমাদের হিসাব বলছে প্রতিদিন দেশে আড়াই কোটি মিনিট ভিআইওআপির মাধ্যমে কল আদান-প্রদান হয়। তবে এই হিসাবটা কম বেশি হতে পারে। এসব অবৈধ ভিওআইপি সিমের বেশিরভাগই কর্পোরেট প্রতিষ্ঠানের নামে কেনা। বিটিআরসি চেয়ারম্যান জানান, অভিযানকালে মোবাইল অপারেট টেলিটকের ৫ হাজার ৭৫টি, এয়ারটেল ও রবির ৩ হাজার ৮৯৭ টি, গ্রামীণফোনের ১ হাজার ৪১৪টি, বাংলালিংকের ৪২৬টি, পিএসটিএন অপারেটর র‌্যাংকসটেলে ১২০টি এবং ওয়াইম্যাক্সের অপারেটর বাংলালায়নের ১৫টি সিম জব্দ করা হয়।

এছাড়াও অভিযানে ৭২টি জিএসএম গেটওয়ে ও অন্যান্য আনুসঙ্গিক মালামাল জব্দ করা হয়েছে। যার বাজারমূল্য ৩৬ লাখ ৮০ হাজার টাকা। এই ঘটনার সঙ্গে জড়িত থাকায় ৮ জনকে গ্রেপ্তার এবং ৬টি মামলা হয়েছে।

বিটিআরসির নিয়ম অনুযায়ী অবৈধ ভিওআইপি কাজে ব্যবহারের জন্য মোবাইল অপারেটরের সিম পাওয়া গেলে সংশ্লিষ্ট অপারেটরকে জরিমানা করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে মো. জহুরুল হক বলেন,‘অবৈধ ভিওআইপি পরিচালনার জন্য অপারেটরগুলোর সিম পাওয়া গেলে ওই সংশ্লিষ্ট অপারেটরগুলোকে আগেও জরিমানা করেছে বিটিআরসি। এবারও করবে। আমি মনে করি তাদের সিম বাজারজাতকরণ ও সিম তদারকির কাজে সুষ্ঠু মনিটরিং ব্যবস্থা কার্যকর নেই।’

Tags: অবৈধ ভিওআইপিভিওআইপিসেমি লিড
Previous Post

পাকিস্তানকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ

Next Post

টিএসসিতে জয়ধ্বনির শরৎ উৎসব

Next Post

টিএসসিতে জয়ধ্বনির শরৎ উৎসব

দুর্ঘটনায় গুরুতর আহত হেইডেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT