বলিউড বাদশাহ শাহরুখ খান ও তার স্ত্রী গৌরি মিলে খুলেছেন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস। মুম্বাই এর গোরেগাও-এর এই রেড চিলিস থেকেই মুক্তি পেয়েছে অসংখ্য ব্যবসা সফল ছবির।
কিন্তু সম্প্রতি মুম্বাই পৌর কর্পোরেশনের অবৈধ উচ্ছেদ অভিযানের শিকার হয়েছে এই প্রতিষ্ঠানটি। ভেঙে ফেলা হয়েছে রেড চিলিসের প্রায় দুই হাজার স্কয়ার ফিট।
ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, ভবনের ওই জায়গাটিতে একটি ক্যান্টিন ছিল। কর্পোরেশন থেকে বলা হয় এই ক্যান্টিনের অংশটি অনুমোদন ছাড়াই চলছিল। এ নিয়ে শাহরুখের রেড চিলিস এর পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতিও দেয়া হয়েছে। সেখানে বলা হয়, শাহরুখ বা তার প্রতিষ্ঠান আসলে ভবনটির মালিক না। তারা ভাড়া নিয়েছিল মাত্র।
তাই অনুমোদন না থাকার ব্যাপারটি তাদের জানা ছিল না। আর সেটা কোন বাণিজ্যিক ক্যান্টিকও নয়, কেবল খাবার জায়গা ছিল মাত্র । অফিসের লোকজন এমনিতেই খাবার জন্য ব্যবহার করত জায়গাটি।
তবে মজার ব্যাপার হলো এবারই প্রথম নয়। এর আগে ২০১৫-তে শাহরুখের স্বপ্নের বাড়ি ‘মান্নাত’ ও পৌর কর্পোরেশনের অভিযানের শিকার হয়েছিল। -জি নিউজ









