চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবৈধ অনুপ্রবেশের কারণে সব হত্যাই সীমান্ত হত্যা নয়: বিজিবি মহাপরিচালক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:48 অপরাহ্ন 06, ফেব্রুয়ারি 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

অবৈধভাবে অনুপ্রবেশের কারণে ঘটিত সকল হত্যাকাণ্ড সীমান্ত হত্যা নয় বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।

বুধবার রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরে ‘সীমান্ত ডেটা সেন্টার’ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

বিজিবি মহাপরিচালক বলেন, বাংলাদেশীদের বেশিরভাগ হত্যাকাণ্ড ঘটছে ভারতীয় সীমান্তের ১০-২০ কিলোমিটার ভেতরে। নো ম্যানস ল্যান্ডের মধ্যে বাংলাদেশের ১৫০ গজ ও ভারতের ১৫০ গজ এলাকায় হত্যা হলে সেটাকে সীমান্ত হত্যা বলা যাবে। অন্যথায় এগুলো হত্যাকাণ্ড। তবে কোনো হত্যাকাণ্ডই গ্রহণযোগ্য নয়। বিজিবি প্রতিটি হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে, ভারতীয় সীমন্তরক্ষী বাহিনীও আমাদের আশ্বস্ত করেছেন।

২০১৮ সালের অক্টোবর পর্যন্ত সীমান্তে মাত্র একজন মারা গেছে জানিয়ে তিনি বলেন, সেটা বেড়ে এখন আটজনে দাঁড়িয়েছে। সিলেট সীমান্তে খাসিয়ারা রয়েছে। বাংলাদেশীরা যখন অবৈধভাবে ঢুকছে তখন শুধু ভারতীয় সীমান্তরক্ষীরাই নয় খাসিয়ারাও তাদের কাছে থাকা অবৈধ অস্ত্র দিয়ে গুলি করছে। সামান্য কিছু টাকার জন্য জীবনের ঝুঁকি নিয়ে কিছু ব্যবসায়ী ভারতীয় সীমান্তে অনুপ্রবেশ করে। আবার কিছু মানুষের আত্মীয় স্বজন সীমান্তের ওপারে আছে, যারা ঐতিহাসিকভাবে যাওয়া আসা করে।

যারা কোনো আত্মীয়ের অনুষ্ঠান বা বিশেষ কোনো প্রোগ্রামে অংশ নিতে চায়, তখন আমাদের বললেই সে ব্যবস্থা করে দেই। বিএসএফ ও সেটা অ্যালাউ করে। আমাদের মধ্যে সে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তবে আমাদের নাগরিকদের আরো বেশি সচেতন হতে হবে।

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা স্বত্ত্বেও কেন হত্যাকাণ্ড ঘটছে এমন প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক বলেন, ওদের ব্যাটালিয়ন পরিবর্তন হয়। অন্য সীমান্ত থেকে এখানে এসে অনেকে তা অনেক সময় বুঝতে পারে না। তবে, সীমান্তের এসব সমস্যা সমাধানে তারা আন্তরিক রয়েছে।

উদ্বোধন করা সীমান্ত ডেটা সেন্টারের বিষয়ে বিজিবি মহাপরিচালক বলেন, ২০১৬ সালে এই ডেটা সেন্টার স্থাপনের কাজ শুরু হয়। যা সম্প্রতি শেষ হয়েছে। এই নিজস্ব ডেটা সেন্টার বিজিবির আভিযানিক এবং প্রশাসনিক কর্মকাণ্ড আরো দ্রুত ও নির্ভূলভাবে সম্পন্ন করতে সহায়তা করবে। এর মাধ্যমে সীমান্ত এলাকায় অতিরিক্ত নজরদারীসহ যোগাযোগের জন্য বর্ডার সার্ভেল্যান্স সিস্টেম, পেট্রোল ট্র্যাকার সিস্টেম, বর্ডার ম্যানেজমেন্ট সার্ভিস, বিজিবি মেইল সার্ভিস, এ্যাকটিভ ডাইরেক্টরিসহ সব এ্যাপ্লিকেশন কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা যাবে। এই ডেটা সেন্টারের ক্ষতি হলে কোনো ডেটা যেন নষ্ট না হয় সেজন্য আরো বড় একটি ডেটা রিকোভারী সাইট যশোরে স্থাপন করা হচ্ছে বলেও জানান তিনি।

Tags: বিজিবি মহাপরিচালকসীমান্ত হত্যা
Previous Post

‘এটা প্লাস্টিকের চাল না, নাজিরশাইল চাল’

Next Post

ভালো খেলার প্রত্যয় জানিয়ে গেলেন সাব্বির

Next Post

ভালো খেলার প্রত্যয় জানিয়ে গেলেন সাব্বির

সেনাপ্রধানের নতুন র‍্যাংকিংয়ের ছবি প্রকাশের আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT