চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অবৈধভাবে সমুদ্রপথে বিদেশযাত্রা এখন নিয়ন্ত্রণে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:48 পূর্বাহ্ন 04, সেপ্টেম্বর 2015
in বাংলাদেশ
A A

জীবিকার সন্ধানে অবৈধভাবে সমুদ্রপথে পাড়ি জমানোর বন্ধের ব্যাপারটি জাতিসংঘের পরবর্তী অধিবেশনে বাংলাদেশ গুরুত্বের সঙ্গে উপস্থাপন করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি বলেন, সরকার ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়ায় অবৈধভাবে সমুদ্রপথে বিদেশ গমন এখন নিয়ন্ত্রণে।

শুক্রবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘সুষম এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য চাই সুশাসন প্রতিষ্ঠা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, যে দেশ বঙ্গবন্ধুর হত্যাকারীকে আশ্রয় দেয়, সেই দেশ একটি শিশুকে আশ্রয় দিতে পারে না। তাকে মরতে হয় সমুদ্রের পানিতে ডুবে যা দুঃখজনক।

সিলেটে শিশু রাজন হত্যা মামলার প্রধান আসামী কামরুলকে ইন্টারপোলের মাধ্যমে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানান প্রতিমন্ত্রী। এ ব্যাপারে দুই দেশের মধ্যে আলাপ-আলোচনা এগিয়েছে। আগামী দু’এক সপ্তাহের মধ্যেই কামরুলকে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।

সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইউনাইটেড নেশন ইয়ুথ অ্যান্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) এর উদ্যোগে চার দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম।

সারাদেশ থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩শ’ শিক্ষার্থী সম্মেলনে অংশগ্রহণ করছেন। ৪ দিনব্যাপী ওই সম্মেলনে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে সংসদীয় বিতর্ক ও একটি কর্মশালা হচ্ছে।

Tags: অবৈধ অভিবাসীঅভিবাসীপররাষ্ট্র প্রতিমন্ত্রীরাজন হত্যা
Previous Post

এবার নির্বিঘ্নে কলেজ যেতে পারবে মেয়েটি

Next Post

উদ্বাস্তুদের সাহায্যে মিলিয়ন ডলার দিচ্ছে বায়ার্ন মিউনিখ

Next Post

উদ্বাস্তুদের সাহায্যে মিলিয়ন ডলার দিচ্ছে বায়ার্ন মিউনিখ

মাজারে ২ জনকে জবাই করে হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT