চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবিশ্বাস্য হারের ম্যাচে মাশরাফির দুরন্ত কামব্যাক

রেজাউল করিম by রেজাউল করিম
1:24 অপরাহ্ন 29, ডিসেম্বর 2016
in স্পোর্টস
A A

নিউজিল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য হারের ম্যাচে মাশরাফির দুরন্ত কামব্যাক করলেন অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা। নেলসনের ব্যাটিং বান্ধব উইকেটে প্রথমে বল হাতে রীতিমতো আগুন ছড়িয়েছেন টাইগার অধিনায়ক। ১০ ওভারে তিন উইকেট নিলেও কিউই ব্যাটসম্যানদের বুক কাঁপিয়েছেন প্রায় প্রতি ডেলিভারিতে।

বল হাতে শুরু এবং শেষটা করেছেন মাশরাফিই। মার্টিন গাপটিলকে দিয়ে শুরু আর শেষে নিক ফার্গুসনের উইকেট নিয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে সফল থাকেন মাশরাফিই।

প্রথম ওয়ানডেতে ১০ ওভার বল করে ওভার প্রতি রান দিয়েছিলেন ছয়ের উপরে। মোট ৬১ রান দিয়েও ছিলেন উইকেটশূন্য। আর দ্বিতীয় ম্যাচে এসে রান দিয়েছেন ওভার প্রতি পাঁচেরও নিচে।

প্রথম ম্যাচেরটা পুষিয়ে দিতেই প্রথম ওভারের চতুর্থ বলে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন মার্টিন গাপটিলকে। ওভারের তৃতীয় বলে জোড়ালো আবেদন করেও সফল হননি। কিন্তু পরের বলে আবারও একই কাণ্ড। এবার আর হতাশ হতে হয়নি বাংলাদেশ অধিনায়ককে।

প্রথম স্পেলে অসাধারণ বোলিং করেন মাশরাফি। ৪ ওভারে ১মেডেনসহ ১৫ রান দিয়ে নেন ১ উইকেট। দ্বিতীয় স্পেলের তিন ওভারে ১০ রান দিয়ে নেন ১ উইকেট। তৃতীয় স্পেলে দুই ওভারে ১২ রান দিলেও কাজের কাজটি আগেই করে ফেলেছিলেন তিনি। এই স্পেলেও অবশ্য একটি উইকেট নেন মাশরাফি।

এদিন নিজে দুর্দান্ত বোলিং করার পর বোলিং পরিবর্তনেও অসাধারণ দক্ষতা দেখিয়েছেন মাশরাফি। অধিনায়কের ডাকে সাড়া দিয়ে নিজেদের দায়িত্ব ঠিকঠাকভাবেই পালন করেছেন বোলাররা। কিন্তু ব্যাটসম্যানদের চরম ব্যর্থতায় বোলার এবং অধিনায়ক মাশরাফির দুরন্ত কামব্যাকটাও ফিকে হয়ে গেছে।

Previous Post

ছোট পর্দায় বছরের বেশি আয় করা তারকারা

Next Post

দিনাজপুরে আমার চ্যানেল আই দর্শক ফোরামের শীতবস্ত্র বিতরণ

Next Post

দিনাজপুরে আমার চ্যানেল আই দর্শক ফোরামের শীতবস্ত্র বিতরণ

একদিন আগেই ভ্রমণে যাচ্ছে অতিথি পাখিরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT