চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অবিশ্বাসী’ আমির কি বিশ্বাসী হতে পেরেছেন?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:48 অপরাহ্ন 25, জুন 2017
in স্পোর্টস
A A
বিতর্ক থেকে নিস্তার পাচ্ছেন না আমির।

বিতর্ক থেকে নিস্তার পাচ্ছেন না আমির।

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে পাঁচ বছর ক্রিকেট থেকে নিষিদ্ধ মোহাম্মদ আমির মাঠে ফিরেছেন বারো মাস আগে। ফেরার পরের সময়টা তার জন্য মসৃণ ছিল না। সতীর্থ থেকে শুরু করে সাবেকদের কথার খোঁচায় বিদ্ধ হতে হয়েছে। আমির সব নীরবে সয়ে গেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিজেকে চিনিয়েছেন নতুন করে। এখন কি তাকে বিশ্বাস করা যায়? অ্যালিস্টার কুক এই প্রশ্নের উত্তর খুঁজছেন।

কাউন্টি ক্লাব এসেক্স আমিরকে দলে টেনেছে। এসেক্স’র অধিনায়ক অ্যালিস্টার কুক। যে টেস্টে ফিক্সিং করেছিলেন আমির সেই ম্যাচেও ইংলিশদের কাপ্তান ছিলেন কুক। আর এখন নিজের দলেই আমিরকে পাচ্ছেন। আমিরকে নিয়ে ভাবনাটা লুকাননি তিনি, ‘ও যেটা করেছে সেটা একদমই ভালো কিছু ছিল না। যদিও সে এর জন্য শাস্তি ভোগ করেছে। যদি আমি দায়িত্বে থাকতাম, আর কেউ এমনটা করতো, তাহলে আর দলে সুযোগ পাওয়া লাগতো না। ওকে এখনো বিশ্বাস করা যায় কি না, বুঝতে পারছি না।’

এসেক্সে পাকিস্তানিদের ইতিহাস খুব একটা ভালো নয়। ১৯৯২ সালে এই দলটিতে খেলে গেছেন সেলিম মালিক, যিনি পরে ম্যাচ পাতিয়ে নিষিদ্ধ হয়েছিলেন ৮ বছরের জন্য। সর্বশেষ ২০১২ সালে দানিশ কানেরিয়া এই এসেক্সেই ম্যাচ ফিক্সিং করে নিষিদ্ধ হয়েছেন সারা জীবনের জন্য। আর আমির তো শাস্তি পেয়েই ফিরলেন।

আমির অবশ্য এত কিছু ভাবতেই চান না। কুকের কথার জবাবে শুধু মাথা নাড়িয়ে বলেছেন ‘খুব ভালো, খুব ভালো’। এই ভালো কি ক্ষোভের সুরে বলা নাকি না বুঝে বলা, সেটা কিন্তু পরিষ্কার করেননি আমির।

Tags: মোহাম্মদ আমির
Previous Post

শাওয়ালের চাঁদ দেখা গেছে, সোমবার ঈদ

Next Post

ঈদের আগে বেড়েছে নিত্যপণ্যের দাম

Next Post
নিত্যপণ্যের দাম

ঈদের আগে বেড়েছে নিত্যপণ্যের দাম

জান্নাতুল ফেরদৌস পিয়া

লজ্জা পেতাম, তবুও অপেক্ষায় থাকতাম ঈদ সালামির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT