চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবসর নিয়ে দ্বিতীয়বার ভাবছেন না কুক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:05 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

সাউদাম্পটন টেস্ট জিতেই অবসরের ঘোষণা দিয়েছেন অ্যালিস্টার কুক। ভারতের বিরুদ্ধে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া সিরিজের পঞ্চম টেস্টটা হবে তার ক্যারিয়ারের শেষ টেস্ট।

ওভালে সিলমোহরের টেস্টে নামার আগে স্কাই স্পোর্টকে একটি সাক্ষাতকার দিয়েছেন কুক। সেখানে প্রশ্ন ছিল, দল চাইলে কি অবসর ভাঙবেন? উত্তরের পরিষ্কার ভাষায় না বলেছেন সাবেক ইংলিশ অধিনায়ক। বলেছেন, অবসরের সিদ্ধান্ত সম্পর্কে দ্বিতীয়বার ভাবার কোনো চিন্তা নেই।

সাক্ষাতকারে ৩৩ বছরের কুক বলেন, ‘না, আমি অবসর নিচ্ছি এটাই ঠিক। এটা চূড়ান্ত। আমি আমার বৃত্ত পূরণ করেছি।’

ইংল্যান্ডের হয়ে টেস্টে সর্বোচ্চ ১২,২৫৪ রান করেছেন ‍কুক। তার নামের পাশে আছে ৩২টি সেঞ্চুরি। টানা ১৫৯টি টেস্ট খেলার রেকর্ডও এই বাঁহাতি ইংলিশ ব্যাটসম্যানের।

সাক্ষাতকারের সময় অবসর ভাঙার ব্যাপারে দ্বিতীয় প্রশ্ন করা হলে কুক জবাবে বলেন, ‘সাহসের সঙ্গেই আমি নিজের মনের সীমারেখা অতিক্রম করেছি। সিদ্ধান্তটা মনের ভেতর থেকে স্পষ্ট করে নিয়েই।’

’তারপরও আপনারা যদি গত দুই বা তিন বছরের দিকে তাকান, দেখবেন আমি অনেক ভালো ক্রিকেট খেলিনি। ফলে আমি এ নিয়ে আর কোনো চিন্তা করতে চাই না। বিদায় শব্দটা বলা অনেক কঠিন। কিন্তু গত ছয় মাস ধরেই আমার মনের মধ্য শব্দ ঘোরাফেরা করছিল’ -যোগ করেন কুক।

ওভালে শুক্রবার থেকে শুরু হওয়া টেস্টে যখন শেষবারের মতো ব্যাট হাতে নামবেন তখন কোনোভাবেই আবেগতাড়িত হবেন না বলেও জানান কুক।

Tags: অ্যালিস্টার কুকলিড স্পোর্টস
Previous Post

সবখানেই আছেন সালমান

Next Post

শেষ মুহূর্তে আলোচনায় সাকিব

Next Post

শেষ মুহূর্তে আলোচনায় সাকিব

মেক্সিকান ক্লাবের কোচ হচ্ছেন ম্যারাডোনা?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT