চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবসর নেয়া ডাক পিয়নদের জন্য ‘নগদ’র উদ্যোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:48 অপরাহ্ন 31, জানুয়ারি 2022
in অর্থনীতি
A A
অবসর নেওয়া ডাক পিয়নের জন্য নগদ উদ্যোগের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ডাক অধিদপ্তরের আওতাধীন সকল পোস্টম্যান বা ডাক পিয়ন এখন থেকে অবসর গ্রহণের পর চাইলেই ‘নগদ’-এর উদ্যোক্তা হতে পারবেন।

ডাক পিয়নদের উদ্যোক্তা হওয়ার এ যাত্রায় সর্বাত্মক সহযোগিতা করবে দেশের সবচেয়ে জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।

দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ডাক পিয়নদের অবসর গ্রহণের পর নিশ্চিত একটি আয়ের ব্যবস্থা করে দেওয়ার লক্ষ্যেই এমন পরিকল্পনা হাতে নিয়েছে ‘নগদ’। অবসরপ্রাপ্ত ডাক পিয়নদের বাড়তি আয়ের সুযোগ দেওয়ার পাশাপাশি দেশের সাধারণ মানুষের জন্য তারা নিশ্চিত করতে পারবেন নগদ’র সাশ্রয়ী সকল সেবা।

এই কার্যক্রমের আওতায় ‘নগদ’ শহরের পাশাপাশি গ্রামগঞ্জে অবস্থানরত অবসরে যাওয়া ডাক পিয়নদেরও সব ধরনের সহায়তা প্রদান করবে। সেক্ষেত্রে উদ্যোক্তাকে তাদের নিজ এলাকায় অবস্থিত ডাকঘরে সেবাটি চালু করতে হবে। উদ্যোক্তা হতে সংশ্লিষ্ট পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করতে হবে ‘নগদ’ বরাবর। নতুন এই উদ্যোক্তাদের ব্র্যান্ডিং থেকে শুরু করে প্রযুক্তিগত দিকসহ সার্বিক সহযোগিতা করবে দেশের অন্যতম সেরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।

অবসরপ্রাপ্ত ডাক পিয়নদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার এই প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এ বিষয়ে নিজের ফেসবুক পেইজে একটি পোস্টও দেন তিনি। অভিনব উদ্যোগ নেওয়ায় ‘নগদ’ কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, ‘ডাক বিভাগের নেটওয়ার্কটি একক সংস্থা হিসেবে সরকারের সবচেয়ে বড় এবং বিস্তৃত নেটওয়ার্ক। দশ সহস্রাধিক লোক এখানে কাজ করে। এই মানব সম্পদকে কেন্দ্র করে ‘নগদ’ জনগণের জন্য ডিজিটাল সেবায় আরো নিবেদিত হবে। এমনকি অবসরপ্রাপ্তরা এ থেকে তাদের ভালো সময় কাটানো এবং বাড়তি আয়ের সুযোগও পাবে।”

নতুন এই উদ্যোগ বিষয়ে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘নগদ’-এর সেবার মাধ্যমে সাধারণ মানুষের দিনবদল করাই আমাদের প্রধান লক্ষ্য। ডাক বিভাগ থেকে অবসর নেওয়া ডাক পিয়নরা ‘নগদ’-এর উদ্যোক্তা হয়ে আমাদের প্রতিনিধি হিসেবে প্রান্ত পর্যন্ত সেবা ছড়িয়ে দেয়ার কাজ করতে পারেন। এক্ষেত্রে এক দিকে অবসরের পরেও তারা কাজের মধ্যে থাকতে পারেন, আবার নিজেদের জন্য বাড়তি আয়ও নিশ্চিত হবে।

সর্বনিন্ম খরচে ও সহজ সেবা দেওয়ার কারণে ‘নগদ’ উদ্যোক্তরা সারা দেশে এই ব্যবসায় নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়েছেন। পাশাপাশি ‘নগদ’-এর উদ্ভাবনী সব সেবার ফলে উদ্যোক্তারা যেমন স্বনির্ভর হয়েছেন, তেমনি প্রতিদিন তৈরি হচ্ছে নতুন নতুন আরও অনেক উদ্যোক্তা। বিশেষ করে ‘নগদ’ এর কম খরচে লেনদেনের কারণে খুব অল্প সময়ে মানুষের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে সেবাটি। ফলে ‘নগদ’ এর উদ্যোক্তারা স্বনির্ভর হওয়ার মাধ্যমে নিজের ও পরিবারের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হয়েছে। বর্তমানে ‘নগদ’ এর উদ্যোক্তা সংখ্যা ২ লাখ ৪২ হাজার।

সর্বশেষ তথ্য অনুসারে সারা দেশে ৯ হাজার ৮৮৬টি ডাকঘর আছে, যেখানে কাজ করছেন প্রায় সমসংখ্যক ডাক পিয়ন। প্রতিবছরই উল্লেখযোগ্য সংখ্যক ডাক পিয়ন অবসরে যাচ্ছেন এবং অবসরের পর বেশিরভাগ ক্ষেত্রেই তাদের আর কোনো কাজ থাকে না। কিন্তু এখন চাইলেই তারা সংশ্লিষ্ট ডাক বিভাগের মাধ্যমে ‘নগদ’ কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবেন।

Tags: ডাকঘরনগদ
Previous Post

১১ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে আসছে ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ ২’

Next Post

বিএনপি মুখোশ পরা গণতন্ত্রের ফেরিওয়ালা: কাদের

Next Post
বিএনপি মুখোশ পরা গণতন্ত্রের ফেরিওয়ালা, কাদেরের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি মুখোশ পরা গণতন্ত্রের ফেরিওয়ালা: কাদের

লিভারপুলের ডিয়াজ ফুটবল ম্যাচে আনন্দিত ও হাস্যোজ্জ্বল. Channel i News - চ্যানেল আই নিউজ

পোর্তো ছেড়ে লিভারপুলে ডিয়াজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT