চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাই সাকিবকে আমার কাছে নিয়ে আসেন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:18 অপরাহ্ন 19, মার্চ 2024
in ক্রিকেট, রাজনীতি, স্পোর্টস
A A
চার ব্যক্তি একটি চুক্তিপত্রে স্বাক্ষর করছেন, অফিসে বসে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনের আগে নতুন দলে যোগ দেয়া এবং পুরনো দল ছাড়ার নজির বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু নয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও জেগেছিল তেমন অনেক সম্ভাবনা। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নামও জড়ায় সেখানে। দৈনিক পত্রিকা সমকালে প্রকাশিত প্রতিবেদনের পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। নতুন দল গঠনের প্রস্তাব পেলেও সেখান থেকে সাকিব ও তিনি যে সরে আসেন, সেটি জানান। আলোচিত বিষয়টি নিয়ে অবশ্য সাকিবের মন্তব্য পাওয়া যায়নি।

মঙ্গলবার দুপুরে নিজ বাসায় সংবাদ সম্মেলনে মেজর হাফিজ খোলাসা করেছেন কী ঘটেছিল নির্বাচনের আগে আর কীভাবেই এলো সাকিবের সম্পৃক্ততা, ‘নির্বাচনের আগে নানা তৎপরতা শুরু হয়। সামরিক বাহিনীর কয়েকজন আমাকে নতুন রাজনৈতিক দল করার কথা বলে। নির্বাচনের আগে সরকারের পক্ষে কয়েকজন আমার সঙ্গে যোগাযোগ করেছিল। বিএনএমে যোগ দেয়ার কথাও বলা হয়, আমি যোগ দেইনি। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাই সাকিব আল হাসানকে আমার কাছে নিয়ে আসেন। রাজনীতিতে আসার ব্যাপারে আমি তাকে নিরুৎসাহিত করি। আমি যোগদান না করায় তিনিও তার পথ বেছে নিয়েছেন।’

‘বিএনপির বেশ কয়েকজন এমপি আমার সঙ্গে যোগাযোগ করেছিল, নতুন দলের কথা শুনে। বিএনপি মহাসচিবসহ সিনিয়র নেতা যারাই যোগাযোগ করেছেন, তাদেরকে আশ্বস্ত করেছি আমি বিএনপি ছাড়বো না। দৃষ্টি ভিন্ন খাতে নিতেই আমাকে নিয়ে এমন সংবাদ। আমি নির্বাচন কমিশনেও কাউকে পাঠাইনি। আমি নিজেই বলেছি আমাকে অ্যাপ্রোচ করা হয়েছিল, আমি রাজি হইনি। আমার বিরুদ্ধে বিষোদগার করা হচ্ছে। সাকিব আল হাসানের দোষ-গুণ থাকতে পারে, কিন্তু খেলার মাঠে সে আনপ্যারালাল।’

হাফিজ বলেন, ‘সাকিব আল হাসান আমার কাছে এসে রাজনীতিতে যোগ দেয়ার ইচ্ছে প্রকাশ করে। আমার কাছে উৎসাহ না পেয়ে সে চলে যায়। নির্বাচনের ৪ থেকে ৫ মাস আগে আমার কাছে আসে সাকিব। সেসময় তার সঙ্গে কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ছিলেন।’

নির্বাচনের আগে নতুন দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিতে মেজর হাফিজের হাতেই আবেদন ফরম তুলে দিয়েছিলেন সাকিব। এ ধরনের একটি ছবিও সমকালের প্রতিবেদনে ছাপা হয়। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।

গণমাধ্যমে প্রকাশিত ছবিটি নিয়ে মেজর (অব.) হাফিজ বলেন, ‘বিভিন্ন গণমাধ্যম মাঝে মাঝে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে। সাকিবের সঙ্গে আমার ছবিটি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তা জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতে ব্যবহার করা হয়েছে। আমি এমনকিছু করিনি যার জন্য লজ্জিত হতে হবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাফিজ উদ্দীন বলেন, ‘বিএনএম-এর সাধারণ সম্পাদক তাকে (সাকিব আল হাসান) নিয়ে এসেছিলেন। জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নাই তাদের। তারাই সরকারের আনুকূল্যে দল করেছে। চার-পাঁচজন লোক। ওইটা বিএনএমের ফরম ছিল সম্ভবত।’

Tags: নির্বাচনমেজর হাফিজরাজনীতিসাকিব
Previous Post

‘ট্রু কলার’ থেকে নিজের নাম সরিয়ে নেবেন যেভাবে

Next Post

বিরতিহীন উপবাসে হৃদরোগসহ মৃত্যুর ঝুঁকি

Next Post
একজন ব্যক্তি বুকের ব্যথায় আক্রান্ত, হৃদরোগের সংকেত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিরতিহীন উপবাসে হৃদরোগসহ মৃত্যুর ঝুঁকি

দুই ব্যক্তি আলোচনা করছেন, একজন ক্রিকেট জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ উইকেট শিকারের পর ধূমপানে আলোচনায় ইমাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT