চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে সেন্সর পেল ‘নবাব এলএলবি’, প্রেক্ষাগৃহে আসছে শিগগির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:44 অপরাহ্ন 10, জুন 2021
in বিনোদন
A A
নবাব এলএলবি সিনেমার একটি দৃশ্য, পুরুষ ও মহিলার দেখা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একাধিক সংলাপ ও দৃশ্যের কারণে সেন্সর বোর্ডে বাঁধার মুখে পড়েছিল ‘নবাব এলএলবি’। ছবিটি আদৌ ছাড়পত্র পাবে কিনা তা নিয়ে ছিল সংশয়। তবে বহু জলঘোলা শেষে প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পেল ছবিটি।

চলচ্চিত্র সেন্সর বোর্ড ছবিটিকে মুক্তির অনুমতি দিয়েছে। আর এমন খবর জানার পর থেকেই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির ছক আঁকছেন নির্মাতা অনন্য মামুন।

বৃহস্পতিবার বিকেলে সেন্সর বোর্ডের ভাইন্স চেয়ারম্যান জসিম উদ্দীন চ্যানেল আই অনলাইনকে জানান, কিছু সংশোধন ছিল। সেগুলো ঠিক করে পুনরায় জমা দেন ‘নবাব এলএলবি’র প্রযোজক। পুনরায় ছবিটি দেখার পর সেন্সর বোর্ড সিনেমা হলে প্রদর্শনের অনুমতি দিয়েছে এবং সেন্সর সনদ দেয়া হয়েছে। হয়তো রবিবারের মধ্যে প্রযোজক বরাবর সনদ পৌঁছে যাবে।

‘নবাব এলএলবি’ ঢালিউড তারকা শাকিব খান অভিনীত আলোচিত ছবি। তিনি নাম ভূমিকায় অভিনয় করেছেন। পরিচালনা করেন অনন্য মামুন। বিজয় দিবসে আই থিয়েটার অ্যাপে ছবিটি মুক্তির পর যেমন আলোচিত হয়, তেমনটি আপত্তিকর সংলাপের কারণে বিতর্কের মুখে পড়েন পরিচালক। এর কারণে তিনি গ্রেপ্তারও হয়েছিলেন। মূলত ছবিটি ছিল, নারী ধর্ষনের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ।

পরিচালক অনন্য মামুন বলেন, সেন্সর থেকে ছাড়পত্র দেয়া হয়েছে খবর পেয়েছি। তবে এখনো সনদ হাতে পাইনি। আশা করছি রবিবারের মধ্যে পেয়ে যাবো। তিনি বলেন, শিগগির সিনেমা হলে মুক্তি দেব। পাশাপাশি ঈদে একটি বেসরকারি টিভিতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে পারে ‘নবাব এলএলবি’র। কথাবার্তা চলছে। চূড়ান্ত হলে বড় করে ঘোষণা দেব।

শাহজাহান সৌরভ ও পাপ্পু রাজের যৌথ সংলাপে ‘নবাব এলএলবি’র অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মাহিয়া মাহি, স্পর্শিয়া, রাশেদ অপু, শায়েদ আলী, সুমন আনোয়ার, সুষমা, তন্ময়, সীমান্ত, শামীম মৃধা, আনোয়ার। ছবিতে গান গেয়েছেন ইমরান, কোনাল, অন্তরা মিত্র, সুপ্রতীপ ভট্টাচার্য।

Tags: অন্তরা মিত্রআনোয়ারইমরানকোনালতন্ময়নবাবমাহিয়া মাহিরাশেদ অপুলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমশামীম মৃধাশায়েদ আলীসীমান্তসুপ্রতীপসুমন আনোয়ারসুষমাস্পর্শিয়া
Previous Post

ইয়াসে ক্ষতিগ্রস্তদের মাঝে বাগেরহাটের শেখ হাসিনা সেনানিবাসের সহযোগিতা

Next Post

দেশে করোনায় মৃত্যু ১৩ হাজারের কাছাকাছি

Next Post
জনপ্রিয় সংবাদ portal চ্যানেল আই অনলাইন এর ছবি, জনসমাগম ও নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে করোনায় মৃত্যু ১৩ হাজারের কাছাকাছি

বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব ব্যাটে শূন্য, উইকেটেও শূন্য, হারল মোহামেডান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT