চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে মেগান-হ্যারির ছেলের দেখা মিললো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:31 অপরাহ্ন 08, মে 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

ব্রিটিশ রাজপরিবারে এসেছে নতুন অতিথি। সোমবার প্রিন্স হ্যারির স্ত্রী মেগানের কোলজুড়ে এসেছে ফুটফুটে রাজপুত্র। তবে একদিন পর আজ বুধবার প্রথমবারের মতো ছেলেকে বিশ্ববাসীর সামনে হাজির করলেন তারা।

বিবিসি জানায়, নতুন অতিথিকে পেয়ে রাজপরিবারের সবাই খুশি। বিশেষ করে বাবা হ্যারি আর মা মেগানের যেন আনন্দের শেষে নেই। তাদের মতই খুশি বিশ্বব্যাপী ব্রিটিশ রাজপরিবারের কোটি কোটি ভক্ত।

কিন্তু অসংখ্য ভক্তের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল কখন তারা দেখতে পাবে ডিউক অফ সাসেক্স জুনিয়রকে। অবশেষে তাদের সেই আক্ষেপের অবসান হয়েছে। এদিন প্রথমবারের মতো ছেলের ছবি দিয়েছে হ্যারি আর মেগান।

তবে নতুন রাজপুত্রের নাম কি সে বিষয়ে কোনকিছু জানাননি তারা।

একটি ছবিতে দেখা যাচ্ছে সাদা তোয়ালে মোড়ানো ছেলেকে কোলে নিয়ে আছেন হ্যারি। পাশেই ছেলের মাথায় আলতো আদর মেগানের। দুজনের চারটি চোখ নতুন অতিথির দিকে।

ছেলেকে পরিচয় করিয়ে দিয়ে মেগান বলেন, তার (ছেলে) সে খুব মিষ্টি মেজাজের, সে সত্যিই খুব শান্ত। সে হয়তো স্বপ্ন দেখছে।

মা হওয়ার অভিজ্ঞতা জানিয়ে মেগান বলেন, এটা সত্যিই আনন্দের। পৃথিবীর সেরা দুইজন মানুষ এখন আমার কাছে, আমি সত্যিই অনেক সুখী।

হ্যারি বলেন, আমি জানি না সে কার মতো হয়েছে। পিতা হওয়া সত্যিই অনেক সুখের। হয়তো খুব বেশিদিন হয়নি, এরপরও এই অভিজ্ঞতা অনেক আনন্দের। এই দম্পতির মুখে মিষ্টি হাসি ছিল এসময়। তারা জানিয়েছেন, শিগগিরই রাণী এলিজাবেথেরে সঙ্গে প্রৌপুত্রের পরিচয় করিয়ে দেবেন।

হ্যারির ভাই প্রিন্স উইলিয়ামও এই খবরে অনেক আনন্দিত। নুতন অতিথিকে স্বাগত জানানোর পাশাপাশি নতুন বাবা-মাকেও অভিনন্দন জানিয়েছেন তিনি।

Tags: প্রিন্স হ্যারিমেগান
Previous Post

এবারের প্রস্তাবিত বাজেট হতে পারে ৫ লাখ ২৩ হাজার কোটি টাকা

Next Post

দুধ-দইয়ে ভেজাল: জড়িতদের তালিকা দিতে হাইকোর্টের নির্দেশ

Next Post
করোনা

দুধ-দইয়ে ভেজাল: জড়িতদের তালিকা দিতে হাইকোর্টের নির্দেশ

চ্যাম্পিয়ন্স লিগের সেরা পাঁচ প্রত্যাবর্তন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT