চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে প্রকাশ্যে এলেন জ্যাক মা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:14 অপরাহ্ন 20, জানুয়ারি 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক, তথ্যপ্রযুক্তি
A A
জ্যাক মা চীনের একজন প্রখ্যাত ব্যবসায়ী ও Alibaba প্রতিষ্ঠাতা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই মাসের বেশি সময়ের পর প্রকাশ্যে এলেন জ্যাক মা। চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবার ও অ্যান্ট গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা নিখোঁজ হয়েছেন, কিছুদিন ধরে এমন গুজব সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লেও বুধবার চীনের পল্লী শিক্ষকের সঙ্গে সাক্ষাত করতে দেখা গেছে জ্যাক মা’কে।

সিএনএন নিউজের তথ্য মতে, বুধবার সকালে চীনের ১০০ জন পল্লী শিক্ষকের সাথে অনলাইন সম্মেলনে জ্যাক মার উপস্থিতি টের পাওয়া যায়। একটি স্থানীয় ব্লগে প্রথম তার বিষয়টি নিয়ে লেখা হয়। পরে ওই সম্মেলনে ছিলেন এমন কয়েকজন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে চীনা উদ্যোক্তা জ্যাক মাকে সর্বশেষ দেখা গিয়েছিল সাংহাইয়ে গত অক্টোবরের শেষে অনুষ্ঠিত একটি সম্মেলনে। ওই অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি চীনা নিয়ন্ত্রক সংস্থার সমালোচনা করেন।

এরপর নভেম্বরে আলিবাবার সহযোগী প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপের ৩ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার মূল্যের আইপিও স্থগিত করে চীনা কর্তৃপক্ষ। অ্যান্ট গ্রুপ আর্থিক সেবাদাতা প্রযুক্তি প্রতিষ্ঠান। নীতিগত পরিবর্তন লুকানোর অভিযোগে সাংহাই শেয়ারবাজার অ্যান্ট গ্রুপের তালিকাভুক্তির বিষয়টি স্থগিত করে। এর মাধ্যমে কোম্পানি আর শেয়ারবাজারে আসতে পারেনি। অথচ কোম্পানিটির চাহিদা এত বেশি ছিল যে ধারণা করা হচ্ছিল, এটি পূর্বের সব রেকর্ড ভেঙে ফেলবে।

এরপর জ্যাক মা প্রকাশ্যে আসেননি। এমনকি তিনি একটি টেলিভিশন শোর চূড়ান্ত পর্বেও উপস্থিত ছিলেন না। ওই অনুষ্ঠানের বিচারকদের একজন তিনি। এতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে, জ্যাক মা নিখোঁজ হয়েছেন।

Tags: জ্যাক মা
Previous Post

জো বাইডেন ও কমলা হ্যারিসকে শুভেচ্ছা জানালেন ইভাঙ্কা ট্রাম্প

Next Post

করোনাভাইরাস: গত আট মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: গত আট মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু

জনতা ও নিরাপত্তা কর্মীরা একটি খোলা জায়গায় দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

পিকআপ ভ্যান ভাড়া করে ডাকতি, টার্গেটে ফল-সবজি ব্যবসায়ী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT