চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে কোভিশিল্ডকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:12 পূর্বাহ্ন 23, সেপ্টেম্বর 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাংলাদেশে কোভিশিল্ড ভ্যাকসিনের জন্য টিকা গ্রহণের প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের চাপ ও বিতর্কের মুখে যুক্তরাজ্য সরকার তার বিদেশ ভ্রমণ নির্দেশিকা সংশোধন করেছে। সেখানে স্পষ্ট করা হয়েছে, অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ভারতীয় সংস্করণ একটি অনুমোদিত করোনাভ্যাকসিনের ডোজ। 

তবে এতকিছুর পরও ভারতীয়রা ১০ দিনের স্বেচ্ছা আইসোলেশন ছাড়াই যুক্তরাজ্য ভ্রমণ করতে পারবে কিনা- সেই বিষয়টি এখনও পরিস্কার নয়।

ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড ভ্যাকসিনকে ভ্রমণের জন্য অনুমোদিত ভ্যাকসিনের তালিকা থেকে বাদ দিয়ে তীব্র সমালোচনায় পড়ে যুক্তরাজ্য সরকার।

কোভিশিল্ড ভারতে তৈরি প্রথম ভ্যাকসিন, এরই মধ্যে যার ৭২১ মিলিয়ন ডোজ বিতরণ করা হয়ে গেছে।

মঙ্গলবার ভারত যুক্তরাজ্যের তৈরি নিয়মকে ‘বৈষম্যমূলক’ হিসেবে উল্লেখ করে পুরোপুরি ভ্যাকসিন গ্রহীতাদের সেলফ আইসোলেশনের বাধ্যবাধকতা তুলে দেওয়ার আহ্বান জানায়।

ওই নিয়মে অনুমোদিত করোনা ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পরও ভারতীয়রা সম্পূর্ণরূপে ভ্যাকসিন গ্রহীতা হিসেবে স্বীকৃত নন।

এ কারণেই যুক্তরাজ্য ভ্রমণে গেলে ভারতীয়দের মুক্তভাবে চলাচল করার আগে সেলফ আইসোলেশন করতে হবে। পাশাপাশি করোনা পরীক্ষাও করতে হবে।

গত সপ্তাহে যুক্তরাজ্য নতুন নিয়ম ঘোষণা করে। যা আগামী ৪ অক্টোবর থেকে প্রযোজ্য। সেই নিয়মে বেশ কিছু দেশ থেকে যুক্তরাজ্য সফরকারীদের স্বেচ্ছা আইসোলেশন দরকার হবে না। যদি তারা পুরোপুরি ভ্যাকসিন গ্রহীতা হন। তবে ওই তালিকায় ভারতের নাম ছিলো না।

তারপরই শুরু হয় বিতর্ক। ভারতের জ্যেষ্ঠ রাজনীতিক শশী থারুর, জয়রাম রমেশের নেতারা প্রকাশ্যেই অভিযোগ করেন, যুক্তরাজ্যের এই অযৌক্তিক সিদ্ধান্ত ‘বর্ণবাদ’ ছাড়া কিছুই নয়।

এরপর যুক্তরাজ্য জানায়, বিষয়টি সমাধানে তারা ভারত সরকারের সাথে একযোগে কাজ করছে।

এরই মধ্যে ২৫ শতাংশ ভারতীয় পুরোপুরি ভ্যাকসিন গ্রহণ করেছে। প্রায় ১৫০ মিলিয়ন জনগণ তাদের নিজেদের দেশে বানানো কোভিশিল্ড ভ্যাকসিন নিয়েছেন।

ভারতের সেরাম ইন্সটিটিউট বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন তৈরিকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার লাইসেন্স নিয়ে ভ্যাকসিন বানাচ্ছে।

এমনকি জাতিসংঘের ভ্যাকসিন জোট গ্যাভি দরিদ্র দেশগুলোর জন্য এশিয়া, আফ্রিকা ও লাটিন আমেরিকার বেশ কিছু দেশে সেরাম ইন্সটিটিউটের তৈরি কোভ্যাক্স সরবরাহ করছে।

Tags: অ্যাস্ট্রাজেনেকাকরোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসভারতযুক্তরাজ্য
Previous Post

শেষ ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু-সংক্রমণ বেড়েছে

Next Post

নেইমার-এমবাপেকে ছাপিয়ে নায়ক হাকিমি

Next Post
প্যারিস সেন্ট জার্মেইর ফুটবল দল মাঠে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমার-এমবাপেকে ছাপিয়ে নায়ক হাকিমি

প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনের দাবি নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অতি জরুরি’ ভিত্তিতে রোহিঙ্গা প্রত্যাবাসনের দাবি প্রধানমন্ত্রীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT