চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অফিস ভাঙছে বিএমসি, কঙ্গনা বললেন ‘চালিয়ে যান’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:38 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2020
in বিনোদন
A A
প্রতিবেদনকারীরা ভাঙচুরের ছবি সংগ্রহ করছে, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বুধবার (৯ সেপ্টেম্বর) মুম্বাই ফিরছেন কঙ্গনা। দুপুর আড়াইটা নাগাদ তার পৌঁছে যাওয়ার কথা। কঙ্গনা পৌঁছানোর আগেই বিএমসি শুরু করে দিয়েছে অভিনেত্রীর অফিস ভাঙার কাজ। মুম্বাইয়ের পালি হিলসে অবস্থিত কঙ্গনার প্রযোজনা সংস্থা মনিকর্ণিকা ফিল্মসের অফিসের কিছু অংশ ভেঙ্গে ফেলা হয়েছে ইতোমধ্যেই।

বিএমসির মুখপাত্র অ্যাসিস্ট্যান্ট কমিশনার বিনায়ক ভিসপুটে বলেন, ‘আমরা আজই ভাঙার কাজ শুরু করব। ৮-১০ টি কাঠামোগত নিয়ম লঙ্ঘন করা হয়েছে বান্দ্রার পালি হিলের এই অফিসে। এটি ভাঙার পর পরবর্তীতে আইন মেনে আরও ব্যবস্থা নেওয়া হবে’।

অফিস ভাঙার খবর শুনে কঙ্গনা টুইটারে লিখেছেন, ‘আমি মুম্বাইয়ে যাওয়ার জন্য এখন এয়ারপোর্টের পথে। মহারাষ্ট্র সরকার ও তার গুণ্ডারা বেআইনি ভাবে আমার প্রোপার্টি ভাঙছে। চালিয়ে যান! মহারাষ্ট্রের সম্মান রক্ষায় রক্ত দেয়ার অঙ্গিকার করেছিলাম। এটা কিছুই না। সব নিয়ে নিন আমার, তবুও আমার মনোবল শুধু বাড়তেই থাকবে।’

মঙ্গলবার নির্মাণে বেশ কিছু কাঠামোগত ত্রুটি খুঁজে পেয়েছিল বিএমসি। অফিসের গেটে লাগানো হয়েছিল ‘স্টপ ওয়ার্ক’ নোটিশ। এছাড়াও লাগানো হয়েছিল ৩৫৪/এ সেকশন অনুসারে তিন পাতার নোটিশ। ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছিল অভিনেত্রীকে। কিন্তু নায়িকার জবাবে সন্তুষ্ট নয় বিএমসি।

কঙ্গনার আইনজীবী বলেছেন, বিএমসির অভিযোগ ভিত্তিহীন। এখন অফিসে কোন কাজ চলছে না।

তবে বিএমসি দাবী করেছে নোটিশ পাওয়ার পরেও কাজ চলছে কঙ্গনার অফিসে। তাই অবিলম্বে ভেঙে ফেলা হচ্ছে এই বেআইনি নির্মাণ।

Tags: কঙ্গনাবিএমসিমনিকর্ণিকালিড বিনোদন
Previous Post

রিয়া গ্রেপ্তার, প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় সরব বলিউড তারকারা

Next Post

ইউএনও ওয়াহিদার শারীরিক অবস্থা এখন অনেকটা ভালো: চিকিৎসক

Next Post
উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদার শারীরিক অবস্থা উন্নতি করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউএনও ওয়াহিদার শারীরিক অবস্থা এখন অনেকটা ভালো: চিকিৎসক

নেত্রকোনায় ট্রলার ডুবির ঘটনায় উদ্ধারকাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেত্রকোনায় ট্রলার ডুবির ঘটনায় ১১ জনের মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT