চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপ্রতিরোধ্য ধনঞ্জয়ার পর মেন্ডিসের ঘূর্ণি, খেই পেল না উইন্ডিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:01 অপরাহ্ন 03, ডিসেম্বর 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝটপট করে বললে আরেকটি উড়ন্ত জয়ে দুই টেস্টের সিরিজে ঘরের মাঠে ক্রেইগ ব্র্যাথওয়েটের ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে শ্রীলঙ্কা। আর খানিকটা গল্পের ঢংয়ে বললে?

দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানে যখন ষষ্ঠ উইকেট পড়ে গেল শ্রীলঙ্কার, মনে হচ্ছিল এবার বুঝি মাথাটা উঁচু থাকছে ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু তখনও যে ২২ গজে ছিলেন স্বাগতিকদের শেষ স্বীকৃত ব্যাটসম্যানটি। সেই ধনঞ্জয়া ডি সিলভাকে আর আউট করতে পারেনি সফরকারীরা। অপরাজিত ১৫৫ রানের কাব্যিক এক ইনিংস খেলে জয়ের মঞ্চ গড়ে দেন ডানহাতি ব্যাটারই।

সেঞ্চুরিটা চতুর্থ দিনে তোলা। ম্যাচ আসলে তখনই শেষ! শেষদিনে কী ঘটতে চলেছে অনেকটা অনুমান করা যাচ্ছিল। উইন্ডিজের খেলাটা তো শুধু শ্রীলঙ্কার বিপক্ষেই ছিল না, ছিল লঙ্কাদের মাটিতেও। গলে পঞ্চম দিনে চতুর্থ ইনিংসে কেউ ২৯৬ টপকে জয় তুলে ফেলবে, সেজন্য বিশেষ কিছুর চাইতেও বেশিকিছু করে দেখাত হতো।

রামেশ মেন্ডিস সেটা হতে দেবেন কেনো। মুরালিধরন নেই, হেরাথ নেই, এমনকি সিনিয়র মেন্ডিসও নেই- তাতে কী? লঙ্কানদের নতুন অস্ত্র তিনি, মেন্ডিস-২ তো আছেন, যার স্পিন রহস্য ভেদ করতে আরেকবার ব্যর্থ উইন্ডিজ। মাত্র চতুর্থ টেস্টে নামা ২৬ বর্ষী ডানহাতি অফস্পিনার দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট নিয়েছেন।

১৬৪ রানের বিশাল জয়ে ওয়েস্ট ইন্ডিজকে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করে ছেড়েছে শ্রীলঙ্কা। প্রথম টেস্টে এই গলেতে ১৮৭ রানের জয়ে এগিয়ে ছিল স্বাগতিকরা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে টানা দুই জয়ে বেশ সুবিধাজনক অবস্থানে এখন করুনারত্নের দল।

প্রথম ইনিংসে ২০৪ করেছিল লঙ্কানরা। উইন্ডিজ করতে পারে ২৫৩। পরের ইনিংস ৯ উইকেটে ৩২৫ তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। ক্যারিবীয়দের সামনে লক্ষ্য আসে ২৯৬ টপকানোর।

পঞ্চম দিনে পাহাড়সম লক্ষ্যের পেছনে ছুটতে যেয়ে সবে ১৩২ রানে গুটিয়ে গেছে ক্যারিবীয়রা। প্রথম ইনিংসে ক্যারিয়ারসেরা বোলিং করে ৭০ রানে ৬ উইকেট নেয়া মেন্ডিস দ্বিতীয় ইনিংসে ঝুলিতে জমিয়েছেন ৬৬ রানে ৫ উইকেট।

টেস্টে দ্বিতীয়বার ইনিংসে ৫ বা ততোধিক উইকেট মেন্ডিসের। প্রথমবার দুই ইনিংস মিলিয়ে ১০ বা ততোধিক উইকেট। সিরিজে মোট ১৮ উইকেটের সঙ্গে ৪৩ রান, সিরিজসেরাও হয়েছেন।

অন্যদিকে ম্যাচসেরা আসলে যার হওয়ার কথা ছিল, যার ব্যাটে জয়ের মঞ্চ পায় শ্রীলঙ্কা, সেই ৩০ বর্ষী ডানহাতি ব্যাটার ধনঞ্জয়া ডি সিলভার ১১ চারের সঙ্গে ২ ছয়ে সাজানো অপরাজিত ১৫৫ রানের ইনিংসটিই পেয়েছে ম্যাচের মূল নায়কের স্বীকৃতি।

Tags: ধনঞ্জয়ামেন্ডিসলিড স্পোর্টসশ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ
Previous Post

ট্রাক চাপায় স্কুলছাত্রী নিহত

Next Post

ওপেনিংয়ে সাদমানের সঙ্গী জয়?

Next Post
ক্রিকেট খেলোয়াড় সাদমান ইসলাম মাঠে ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ওপেনিংয়ে সাদমানের সঙ্গী জয়?

বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন সেশন মাঠে, খেলোয়াড়রা প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি জয়ের আশায় বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT