চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপ্রতিরোধ্য টাইগার, বক্স অফিসে ঝড় তুললো ‘বাঘি ২’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:34 অপরাহ্ন 03, এপ্রিল 2018
in বিনোদন
A A

খুব সাদামাটাভাবেই বলিউডে আগমন জনপ্রিয় অভিনেতা জ্যাকি শ্রফ পুত্র টাইগার শ্রফের। ২০১৪ সালে ‘হিরোপন্তি’ ছবির মধ্য দিয়ে তার অভিষেক। প্রথম সিনেমা দিয়ে সবার নজর কাড়লেও বাণিজ্যিকভাবে খুব একটা সফলতা পায়নি তার প্রথম ছবিটি। তবে এর দুই বছর পরেই অভিনয় করেন ‘বাঘি’ নামের একটি ছবিতে। তার বিপরীতে দেখা যায় জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে। ছবিটি বেশ আলোচনা তৈরি করে বলিউডে। এরপর টানা ফ্লায়িং জেট এবং মুন্না মাইকেল ছবি দুটিতে অভিনয় করলেও খুব একটা সফল হননি। সবাই ধরেই নিয়েছিলো, টাইগার শ্রফের দ্বারা বলিউডে প্রতিষ্ঠা পাওয়া সম্ভব নয়!

কিন্তু হঠাৎ জ্বলে উঠলেন টাইগার শ্রফ। তার দ্বিতীয় ছবি ‘বাঘি’র সিক্যুয়াল দিয়েই। ভিন্ন লুক, ভিন্ন ঘরানার কাহিনী, ভিন্ন ধরণের অ্যাকশান। সব মিলিয়ে এক নতুন টাইগারের জন্ম হলো ‘বাঘি ২’ নামের ছবিতে। আর তার ফলও ভোগ করতে চলেছেন তিনি। মুক্তির মাত্র চার দিনের মাথায় ছবিটি এখন পর্যন্ত আয় করেছে ৮৫ কোটি রূপি। যা দেখে ছবির প্রযোজকই রীতিমত ভিমড়ি খাচ্ছেন। কারণ, তাদের ধারণা ছিলো ছবিটি হয়তো সপ্তাহ শেষে বড়জোর ৪০ থেকে ৪৫ কোটি রূপি আয় করবে! কিন্তু সেই অনুমানকে টেক্কা দিয়ে মাত্র চারদিনেই শত কোটি রূপির দিকে টাইগারের ছবিটি!

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের জনপ্রিয় অ্যাকশন ঘরানার চলচ্চিত্র ‘বাঘি’র সিক্যুয়াল ‘বাঘি ২’ মুক্তি পেয়েছে শুক্রবার (৩০ মার্চ)। বাঘি সংশ্লিষ্ট সকলের প্রত্যাশা ছিলো ছবিটি মুক্তির দিনে বড়জোর ১৫ কোটি রূপি আয় করলেই সন্তুষ্ট তারা! কিন্তু মুক্তির পর পাল্টে গেলো পুরো চিত্র। কারণ, মুক্তির মাত্র চার দিনেই ছবিটি আয় করেছে ৮৫ কোটি রূপি!

টাইগার শ্রফ ও দিশা পাটনি অভিনীত এ বছরের সবচেয়ে প্রতীক্ষিত চলচ্চিত্রগুলোর একটি ছিলো ‘বাঘি ২’। ছবি মুক্তির প্রথম দিনেই সেই আগ্রহ আরো বাড়িয়ে দেয় দর্শকদের। আর তাইতো মুক্তির প্রথম দিনে ছবিটি ২৫ কোটি রূপি আয় করে। আর দ্বিতীয় দিনে ছবিটি আয় করে ২০ কোটি রূপি। তৃতীয় দিনে ছবিটির আয় গিয়ে প্রায় ত্রিশ কোটি রূপিতে। চতুর্থ দিনে ছবিটির মোট আয় ৮৫ কোটি রূপি। যা চমকে দেয়ার মতো একটি ব্যাপার।

‘বাঘি ২’ ছবির মোট বাজেট ছিলো ৬০ কোটি রূপি। এরমধ্যে প্রোডাকশন খরচ ৪৫ কোটি রূপি, এবং প্রমোশনে ১৫ কোটি রূপি ব্যয় হয়। ছবিটি দেশের ৩৫০০ প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

Tags: টাইগার শ্রফদিশা পাটনিবাঘি ২হিরোপন্তি
Previous Post

মানবতাবিরোধী অপরাধ: মহেশখালীর ১৬ জনের বিচার শুরু

Next Post

জাতীয় চলচ্চিত্র দিবস: একই উৎসবের দুই আয়োজন

Next Post

জাতীয় চলচ্চিত্র দিবস: একই উৎসবের দুই আয়োজন

যে ৮ ঔষধি চর্বি কমায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT