চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপেক্ষার অবসান, সবার জন্য ‘নবারুণ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:53 পূর্বাহ্ন 17, সেপ্টেম্বর 2019
in বিনোদন
A A
ডকুফিল্ম ‘নবারুণ’-এর একটি দৃশ্য...

ডকুফিল্ম ‘নবারুণ’-এর একটি দৃশ্য...

‘যে পিতা সন্তানের লাশ সনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি/ যে ভাই এখনও নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি/ যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরাণী/ প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না,আমি তাকে ঘৃণা করি’। প্রতিবাদ আর ক্ষোভে ফুঁসে উঠে কবিতায় যিনি বজ্রকণ্ঠে বলতে পারতেন, ‘এই মৃত্য উপত্যকা আমার দেশ না’-তিনি নবারুণ।

বাংলা সাহিত্যের অন্যতম কবি ও কথাসাহিত্যিক নবারুণ ভট্টাচার্য। কমিউনিস্ট ধারার এই সাহিত্যিকের লেখা থেকে চলচ্চিত্র নির্মিত হয়েছে একাধিক। এরমধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ‘হারবার্ট’ ও ‘কাঙাল মালসাট’। এদিকে তাঁর জীবন যাপন নিয়েও চেনা ছকের বাইরের এক অন্যরূপ ফুটে উঠেছে ডকুমেন্টারি!

নবারুণকে নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ‘তাসের দেশ’ খ্যাত কলকাতার আলোচিত নির্মাতা কৌশিক মুখার্জী। চলচ্চিত্রাঙ্গনে যিনি কিউ নামেই বেশি পরিচিত।

নবারুণকে নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটির জন্য বহু বছর ধরে অপেক্ষায় ছিলেন বাংলা ভাষাভাষি মানুষেরা। বিভিন্ন চলচ্চিত্র উৎসব কিংবা চলচ্চিত্র ও সাহিত্যি সংগঠনের উদ্যোগে ভারতের বিভিন্ন সময়ে প্রদর্শীত হলেও অন্তর্জালে মুক্তির অপেক্ষায় ছিলেন দর্শক। বহু বছর ধরে অপেক্ষার পর এবার অনলাইনে উন্মুক্ত করা হলো।

গেল জুলাই মাসে নবারুণকে নিয়ে নির্মিত এই ডকুমেন্টারিটি ঢাকায় দেখানো হয়। বাংলাদেশ স্বাধীন চলচ্চিত্র আন্দোলন ও লিটল ম্যাগ ‘ডানার করাত’-এর যৌথ আয়োজনে চলচ্চিত্রটি নিয়ে ঢাকায় এসেছিলেন সুরজিত। তখনই তিনি চ্যানেল আই অনলাইনকে জানিয়েছিলেন যে, শিগগির ডকুমেন্টারিটি সবার জন্য অডজয়েন্ট-এর ইউটিউব চ্যানেলেই উন্মুক্ত হবে।

অবশেষে সোমবার উন্মুক্ত হলো ‘নবারুণ’। যা দেখে বহু দর্শক তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। অনেকে বলছেন, প্রায় এক দশকের অপেক্ষার অবসান! অনেকে নিজেদের মুগ্ধতার কথা জানাচ্ছেন।

২০১২ সালে ‘নবারুণ’ তথ্যচিত্রটির কাজ শুরু করেছিলেন কিউ। তখন কলকাতার গণমাধ্যমে এই তথ্যচিত্রটি নিয়ে নির্মাতা বলেছিলেন, আমি যে নবারুণের ওপর তথ্যচিত্র বানাবো সেটাই তো স্বাভাবিক৷ একদিন মনে হল, ‘আরে! এটাই তো আমার করা উচিত৷ এতদিন করিনি কেন?’ এখন মনে হয়, ভাগ্যিস! আমার জীবনের অন্য সব কিছুর মতো এটা দেরি করিনি, সময়মতো শুরু করেছিলাম। অন্তত এটাতে কিছুটা সেন্স কাজ করেছে! নবারুণ দা আগ্রহ প্রকাশ করেছিলেন কথাটা শুনে। আমার কাজ সম্পর্কে তাঁর ধারণা ছিলো। আমারই খারাপ লাগছে যে উনি শেষ কাজ দেখে যেতে পারলেন না৷

২০১৪ সালের ৩১ জুলাই মৃত্যু বরণ করেন সাহিত্যিক মহাশ্বেতা দেবী ও বিজন ভট্টাচার্যের পুত্র নবারুণ ভট্টাচার্য।

Tags: নবারুণলিড বিনোদনসাহিত্যিক
Previous Post

রাবি ভর্তি পরীক্ষায় চূড়ান্ত আবেদনকারী নির্বাচন

Next Post

বাবার ভিডিও দেখে কাঁদলেন রোনালদো

Next Post

বাবার ভিডিও দেখে কাঁদলেন রোনালদো

ইলিশের জালে ধরা পড়লো ২২ মহিষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT