চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপুর জন্য ‘বিয়ের গান’ গাইলেন কোনাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:47 অপরাহ্ন 30, অক্টোবর 2022
in বিনোদন
A A
বাংলাদেশি নারী সুন্দর পোশাক পরা, হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নায়ক সাইমন লাল শাড়ি বোনেন। সেই শাড়িতে নিজেকে মুড়িয়ে বিয়ের স্বপ্ন দেখেন অপু বিশ্বাস। কল্পনায় ভেসে আসে সুখের বিভিন্ন স্মৃতি, ওই প্রেক্ষাপটে থাকে একটি গান। পর্দায় অপু বিশ্বাসের জন্য বিয়ের সেই গানটি গাইলেন কণ্ঠশিল্পী কোনাল। তার সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দেন কিশোর।

চিত্রনায়িকা অপু বিশ্বাস প্রযোজিত প্রথম ছবি ‘লাল শাড়ি’র টাইটেল গান এটি, জানিয়েছেন এ ছবির পরিচালক বন্ধন বিশ্বাস। এই গানের কথা লিখেছেন নির্মাতা নিজেই। সুর সংগীত করেছেন সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সুরকার ইমন সাহা। দুদিন আগে গানটির রেকর্ডিং হয়েছে।

এর আগে বন্ধন বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’ ছবিতে অপুর জন্য গেয়েছিলেন কোনাল। ওই ছবিটি মুক্তির অপেক্ষায়। তবে এবার প্রযোজক অপুর জন্য নতুন করে গাইলেন কোনাল। চ্যানেল আই অনলাইনকে তিনি বললেন, একজন নারী প্রযোজক (অপু বিশ্বাস)-এর ছবিতে গাইতে পেরে বেশি ভালো লাগছে।

প্লেব্যাকে রোম্যান্টিক, স্যাড, মেলডি, আইটেম সব ধাঁচের গান করলেও বিয়ে নিয়ে এর আগে কখনও গাননি কোনাল। তিনি বললেন, ফিল্মে বিয়ের গান এই প্রথম গাইলাম, তাও অপু দি’র জন্য তারই প্রযোজিত ছবিতে। বিয়ের নিয়ে এটা সত্যি অন্যরকম গান। ভীষণ মায়ামাখা গান। ইমন দাদার সুর সংগীতে হৃদয় স্পর্শ করার গান। সেখানে আধুনিকতার ছোঁয়া থাকলেও বাংলাদেশের ঐতিহ্যের একটা ব্যাপার আছে। গানটি করে আনন্দ পেয়েছি।

চারজন মানুষ স্টুডিওতে দাঁড়িয়ে আছেন, হাসিমুখে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্ধন বিশ্বাস বলেন, এই গানটি ‘লাল শাড়ি’র টাইটেল গান। এত সুন্দর হয়েছে যে দর্শকই বলবে, এত চমৎকার এবং ক্লাসিক্যাল গান ফিল্মে কম হয়েছে।

৬৫ লাখ টাকা সরকারী অনুদান পাওয়া অপু বিশ্বাসের প্রথম প্রযোজিত ছবির নাম ‘লালশাড়ি’। নির্মিত হচ্ছে জয়-অপু চলচ্চিত্রের ব্যানারে। আগামী ২ নভেম্বর থেকে ছবির শুটিং শুরু হবে মানিকগঞ্জে, চলবে ওই মাসের ২২ তারিখ সপ্তাহ পর্যন্ত। এতে অপুর বিপরীতে আছেন সাইমন সাদিক।

দেশের অন্যতম গৌরবোজ্জ্বল ইতিহাস মিশে আছে তাঁত শিল্পে। সেই প্রেক্ষাপটই অপু বিশ্বাসের এ ছবির উপজীব্য। তিনি আগেই জানিয়েছেন, শাড়ি বাঙালি নারীর প্রধান পোশাক। গল্পটা শাড়ি ও তার কারিগরদের নিয়ে। সেজন্য ‘শাড়ি’ নাম নেয়া হয়েছে।

যোগ করে অপু বিশ্বাস বলেন, লাল ভালোবাসার প্রতীক। ভালোবাসা ছাড়া কোনো কিছু হয় না। এজন্যই ‘লাল শাড়ি’ নামটি বেছে নিয়েছি। হারানো ঐতিহ্য তাঁত শিল্প এ ছবির প্রাণ।

Tags: অপু বিশ্বাসইমন সাহাকিশোরকোনাললাল শাড়িলিড বিনোদন
Previous Post

নিষেধাজ্ঞা শেষে বাজারে মিলছে বড় আকারের ইলিশ

Next Post

ওবায়দুল কাদেরকে সংযত হতে বললেন মির্জা ফখরুল

Next Post
মির্জা ফখরুলের বক্তৃতার ছবি, ওবায়দুল কাদেরকে সংযত হওয়ার আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

ওবায়দুল কাদেরকে সংযত হতে বললেন মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী সমুদ্র অর্থনীতির গুরুত্ব নিয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশকে মন্দা মুক্ত রাখতে সমুদ্র অর্থনীতি কাজে লাগাতে হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT