চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপারেশন স্ট্রাইক আউট শেষ, ‘কাউকে’ পাওয়া যায়নি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:33 অপরাহ্ন 31, মার্চ 2017
in বাংলাদেশ
A A

কুমিল্লার কোটবাড়ীর জঙ্গি আস্তানায় সোয়াটের তল্লাশি শেষ হয়েছে। ইতোমধ্যে বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয় করার কাজ শুরু করতে বাড়িটির ভিতরে প্রবেশ করেছে বোম ডিসপোজাল ইউনিট। ওই আস্তানায় এখন পর্যন্ত কোনও জঙ্গি পাওয়া যায়নি। শুক্রবার বিকালে চট্টগ্রাম পুলিশের ডিআইজি মো. শফিকুল ইসলাম রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন: সন্ধ্যার মধ্যে সম্পূর্ণ অভিযান শেষ করতে পারলে সন্ধ্যার পর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অভিযান সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

জানা গেছে, বাড়িটির দোতলায় তালাবদ্ধ একটি কক্ষ ছাড়া অন্য সব কক্ষ তল্লাশি শেষ হয়েছে। সেখানে সুইসাইডাল ভেস্ট ও কিছু বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে। তবে কারও অবস্থান পাওয়া যায়নি।

এর আগে শুক্রবার সকাল ১১টার দিকে সোয়াট টিমের সদস্যরা কোটবাড়ীতে অভিযান শুরু করে। জঙ্গি আস্তানা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। ওই এলাকায় ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

গত বুধবার বিকেল থেকে কোটবাড়ীর নির্মাণাধীন ওই বাড়িটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। সিটি করপোরেশন নির্বাচনের কারণে বৃহস্পতিবার সেখানে অভিযান চালানো হয়নি। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর পুলিশের সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিটের ২৪ জনের একটি টিম কুমিল্লায় আসে। শুরু হয় অপারেশন স্ট্রাইক আউট।

Tags: কুমিল্লা জঙ্গি আস্তানাজঙ্গি অভিযান
Previous Post

এবার জেমসের গান আর শাকিব খান

Next Post

পাঠ্যপুস্তকে নাট্যচর্চা অন্তর্ভুক্ত করার আহ্বান

Next Post
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ২২তম দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন আ.আ.ম.স আরেফিন সিদ্দিক।

পাঠ্যপুস্তকে নাট্যচর্চা অন্তর্ভুক্ত করার আহ্বান

ছবি তুলেছেন: ওবায়দুল হক তুহিন

শ্রদ্ধা, ভালোবাসা ও চোখের জলে বীর সেনানীর শেষ বিদায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT