চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপারেশন থিয়েটারে বেহালা বাজালেন রোগী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:16 অপরাহ্ন 20, ফেব্রুয়ারি 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
অপারেশন থিয়েটারে রোগী বেহালা বাজাচ্ছেন, চিকিৎসক ও নার্সরা পাশে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জটিল টিউমার বাসা বেঁধেছে মস্তিষ্কে। অপারেশন থিয়েটারে টিউমার অপসারণে হিমশিম খাচ্ছেন অভিজ্ঞ চিকিৎসকরা। কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই টেবিলে শুয়ে থাকা রোগীর। বরং আপনমনে বেহালা বাজাচ্ছেন তিনি। নিবিষ্ট মনে সুর তুলছেন বেহালায়।     

সম্প্রতি এমনই একটি ভিডিও প্রকাশ হয়েছে। যুক্তরাজ্যের একটি হাসপাতালে ঘটেছে এমন কাণ্ড। যেখানে ব্রেন টিউমারের মতো জটিল অপারেশনের সময় ওটি টেবিলে শুয়ে বেহালা বাজিয়েছেন রোগী।

চিকিৎসকরা জানিয়েছেন, গত ৪০ বছর ধরে বেহালা বাজাচ্ছেন ওই রোগী। এটাই তার একমাত্র শখ এবং নেশা। কিন্তু মস্তিষ্কের ডানদিকে ফ্রন্টাল লোবের কাছে বাসা বেঁধেছে মরণ টিউমার। এর জেরে চিরতরে অক্ষম হয়ে যেতে পারেন এই রোগী। আর হয়তো কোনওদিন বেহালা বাজানো সম্ভব নাও হতে পারে। কারণ মস্তিষ্কের যে অংশ থেকে মানব শরীরের বাঁ-হাতের গতিবিধি নিয়ন্ত্রত হয়, তার আশেপাশেই আস্তানা বানিয়েছিল এই টিউমার।

ডাগমার টার্নার নামে ৫৩ বছরের ওই মহিলা ছিলেন প্রফেসর কেউমারস আশকানের তত্ত্বাবধানে। কিংস কলেজ হাসপাতালের এই নিউরোসার্জেন মনে মনে ভেবেই নিয়েছিলেন যাই হোক না কেন কিছুতেই তার রোগীর বেহালা বাজানোর ক্ষমতা লোপ পেতে দেবেন না। তাই অপারেশনের জন্য এক নতুন ছক কষেছিলেন অভিজ্ঞ চিকিৎসকের দল।

তাদের পরিকল্পনা ছিল যখন খুলি খুলে অপারেশন চলবে তখন বেহালা বাজাবেন ডাগমার। তাহলে তার বেহালা বাজানোর ক্ষমতা বজায় থাকছে, নাকি কোনও অসুবিধে হচ্ছে সেটা সঙ্গে সঙ্গেই বুঝতে পারবেন চিকিৎসকরা।

প্রাথমিক ভাবে সফল হয়েছে অস্ত্রোপচার। চিকিৎসকরা জানিয়েছেন, ৯০ শতাংশ টিউমার বাদ দেওয়া সম্ভব হয়েছে। মস্তিষ্কের যেসব জায়গায় মারাত্মক ক্ষতির সম্ভাবনা ছিল সেইসব সম্ভাবনা এড়ানো গিয়েছে। এখন আর কোনও ভয় নেই। আর অপারেশনের পরেও সফল ভাবেই কাজ করছে ডাগমারের বাঁ-হাত। অতএব নিশ্চিন্তে বেহালা বাজাতে পারবেন তিনি।

অস্ত্রোপচারের পর স্বস্তির নিশ্বাস ফেলেছেন ডাগমার নিজেও। তিনি বলেছেন, ‘দশ বছর বয়স থেকে বেহালা বাজাই। ওটাই আমার সবকিছু। তাই ব্রেন টিউমার হয়েছে শুনে ভীষণ ঘাবড়ে গিয়েছিলাম।’

‘‘কারণ তখনই জানতে পেরেছিলাম হয়তো অপারেশনের ফলে অকেজো হয়ে যাবে আমার বাঁ-হাত। তাহলে আর কোনওদিন বেহালা বাজানো হবে না, এই ভেবেই ভয়ে-আতঙ্কে সিঁটিয়ে গিয়েছিলাম।’’

তবে সবকিছু ঠিকঠাক থাকায় এখন খুব খুশি ডাগমার। ধন্যবাদ জানিয়েছেন চিকিৎসক আশকানকেও।

Tags: অপারেশন থিয়েটারবেহালাব্রেন টিউমার
Previous Post

স্করসিসের প্রথম ওয়েস্টার্ন ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’

Next Post

সিনেমা ছেড়ে মঞ্চ নাটকে মনতাজুর রহমান আকবর

Next Post

সিনেমা ছেড়ে মঞ্চ নাটকে মনতাজুর রহমান আকবর

চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের পর ধ্বংসস্তূপের ছবি, ক্ষতিগ্রস্ত ভবন ও লোকজন. Channel i News - চ্যানেল আই নিউজ

চুড়িহাট্টায় ক্ষতিগ্রস্ত ২১ জনকে চাকরি দিয়েছে ডিএসসিসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT