চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অপারেশন টোয়াইলাইট’কে কীভাবে দেখছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:15 অপরাহ্ন 26, মার্চ 2017
in বাংলাদেশ
A A

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানায় সেনাবাহিনীর প্যারা-কমান্ডো ব্যাটালিয়নের অভিযান, ভবন থেকে ৭৮ জনকে উদ্ধার, সন্ধ্যায় সেনাবাহিনীর ব্রিফিং শেষে পুলিশ চেকপোস্টে বিস্ফোরণ, হতাহত এবং ১৪৪ ধারা জারি – এমন ধারাবাহিক ঘটনা বাংলাদেশের বাইরে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও উঠে এসেছে।

একেবারে প্রতি মুহূর্তের আপডেট না হলেও মোটামুটি ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশের এই জঙ্গিবিরোধী অভিযান ‘অপারেশন টোয়াইলাইট’ সম্পর্কে সংবাদ প্রকাশ করছে।

বিবিসি এ বিষয়ে সর্বশেষ সংবাদে লিখেছে, বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে জোড়াবোমা হামলায় দুই পুলিশ কর্মকর্তা ও চার বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে বহু মানুষ। সিলেটে কোমান্ডোরা সন্দেহভাজন জঙ্গিদের একটি দলকে আস্তানা থেকে বের করার চেষ্টা চালানোর সময় বিস্ফোরণগুলো ঘটে।

বিবিসি

বিবিসিতে আরও বলা হয়েছে, এর আগে ভবনটির অবরুদ্ধ হয়ে পড়া অধিবাসীদের বিভিন্ন ফ্ল্যাট থেকে বের করে আনা হয়। তবে সন্দেহভাজনরা আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানিয়েছে।

হিন্দুস্তান টাইমস

হিন্দুস্তান টাইমসেও হতাহতের বিষয়টি মোটামুটি একইভাবে লেখা হয়েছে। তবে সেখানে ‘সন্দেহভাজন’ না লিখে স্পষ্টভাবেই বলা হয়েছে, গোপন জঙ্গি আস্তানায় কমান্ডোদের অভিযান চলাকালে তার কাছাকাছি দু’টি বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণটি দেশটির প্রধান বিমানবন্দরের চেকপয়েন্টের কাছে এক আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়ার একদিন পরই ঘটলো বলে প্রসঙ্গ টানা হয়েছে সেখানে।

ইন্ডিয়াটুডে

ইন্ডিয়াটুডে’র প্রতিবেদনের সংবাদটি তুলনামূলক আগের। সেখানে জঙ্গি আস্তানায় কমান্ডো অভিযান চলার সময় কাছে দু’টি আত্মঘাতী বোমা বিস্ফোরণের কথা বলা উল্লেখ করে নিহতের সংখ্যা বলা হয়েছে ‘কমপক্ষে চারজন’ এবং আহত ৩০।

ডন

পাকিস্তানি পত্রিকা ডনের অনলাইনে সর্বশেষ আপডেটে বলা হয়েছে, দু’টি ‘শক্তিশালী’ বোমা হামলায় কমপক্ষে ছ’জন নিহত ও ৫০ জন আহত হয়েছে। সেখানে জঙ্গি আস্তানায় সেনা কমান্ডোদের জোর অভিযানের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

আল-জাজিরা

অন্যদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এবং কাতার ট্রিবিউনে আবাসিক ভবনে জঙ্গিবিরোধী অভিযানের সংবাদ প্রকাশ করেছে। তবে দু’টি রিপোর্টই শনিবারের এবং আল-জাজিরায় তিনজন নিহত ও ২৬ জন আহতের খবর বলা হলেও কাতার ট্রিবিউনে হতাহতের কথা বলা হয়নি।

এছাড়াও আল-জাজিরায় ‘সম্ভাব্য ‘চরমপন্থি’ আস্তানা’ লেখা হয়েছে।

রয়টার্স

বার্তা সংস্থা রয়টার্সের ওয়েবসাইটেও জঙ্গি আস্তানায় ছ’জন নিহতের তথ্যসহ সংবাদ প্রকাশিত হয়েছে। রয়টার্সের বরাত দিয়েই ইউএস নিউজ এবং হাফিংটন পোস্ট রিপোর্ট করেছে। তবে হাফিংটন পোস্টের রিপোর্টটি পুরনো। সেখানে তিনজন নিহতের কথা উল্লেখ করা আছে।

ইউএস নিউজ
হাফিংটন পোস্ট

শনিবার সন্ধ্যায় ওই হামলায় জালালাবাদ থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলামসহ নিহত হন ৬ ব্যক্তি। এ হামলায় আহত হয় আরও ৩০ জন।

গুরুতর আহত র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ সঙ্কটাপন্ন অবস্থায় ঢাকায় সিএমএইচ হাসপাতালে ভর্তি। তাকে উন্নত চিকিৎসার জন্য  সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান।

Tags: অপারেশন টোয়াইলাইটজঙ্গিহামলাসিলেট
Previous Post

টি-টুয়েন্টি দলে ডাক পাচ্ছেন আবুল হাসান

Next Post

স্বাধীনতা দিবসে বিডি সাইক্লিস্টের ভিন্নমাত্রার সাইক্লিং

Next Post

স্বাধীনতা দিবসে বিডি সাইক্লিস্টের ভিন্নমাত্রার সাইক্লিং

নিউজিল্যান্ড পিছিয়ে ২৪৭ রানে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT