চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপহরণ বিষয়ে উৎপল দাস কী বলছেন?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:16 অপরাহ্ন 20, ডিসেম্বর 2017
in অপরাধ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সুমন রায়: দীর্ঘ ২ মাস ১০ দিন নিখোঁজ থাকার পর বাড়ি ফিরেছেন সাংবাদিক উৎপল দাস। বুধবার ভোর ৫ টায় তিনি নরসিংদীর রায়পুরার থানাহাটি গ্রামে নিজ বাড়িতে পরিবারের লোকজনের সাথে ফিরে এসেছেন।

মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের ভূলতা থেকে তার খোঁজ পাওয়া গেলে তার সহকর্মী ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। তবে কী কারণে তাকে অপহরণ করা হয়েছে এ ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। উৎপলের দাবি, টাকার জন্যই তাকে অপহরণ করা হয়েছে।

গত ১০ অক্টোবর ধানমণ্ডির স্টার কাবাবের সামনে থেকে একদল দুর্বৃত্ত পেছন থেকে চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যায় পূর্ব-পশ্চিম বিডি ডট নিউজ এর সিনিয়র স্টাফ রিপোর্টার উৎপল দাসকে। সেই থেকে নিখোঁজ ছিলেন এই তরুণ সাংবাদিক। এর পর থেকেই বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি ও আন্দোলন করেও মেলেনি তার সন্ধান।

অবশেষে নানা শঙ্কার পর মঙ্গলবার রাতে সে নারায়ণগঞ্জের ভূলতায় শাহজালাল সিএনজি ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে আছে এই বলে তার মাকে ও সহকর্মীদের ফোন দেয়। ফোন পেয়ে তার সহকর্মীরা তাকে ভূলতা ফাঁড়িতে উদ্ধার করে নিয়ে যায়। পরে তার পরিবারের লোকজন গিয়ে পুলিশের সহযোগিতায় বুধবার ভোরে তাকে নিজ বাড়ি রায়পুরাতে নিয়ে আসেন।

বুধবার সকালে তার কাছে অপহরণের কথা জানতে চাইলে তিনি বলেন, ‘তারা টাকার জন্য আমাকে অপহরণ করেছে। তবে কে বা কারা করেছে এ ব্যাপারে আমি জানি না’।

তার ফিরে আসায় পরিবারের সকলের মাঝে শান্তি ফিরে এসেছে। তারা তাদের ছেলেকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা। তবে অপহরণের ঘটনায় তারা কোন আইনী পদক্ষেপ নেবে কি না জানতে চাইলে তারা অসম্মতি জানান।

এই ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে কোন আইনী পদক্ষেপ নিতে চাইলে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন পুলিশ।

এই ধরণের সন্তান অপহরণের ঘটনা যেন আর কোন বাবা-মার জীবনে না ঘটে সেই ব্যাপারে সজাগ থাকার জন্য সরকারের প্রতি আহবান এই পরিবারের।

Tags: উৎপল দাস
Previous Post

এখনও পর্যন্ত রসিক নির্বাচনের পরিবেশ স্বাভাবিক: জাপা

Next Post

‘দেশের সম্পদ বিদেশে পাচারের জন্য নয়, দেশের মানুষের উন্নয়নের জন্য’

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

‘দেশের সম্পদ বিদেশে পাচারের জন্য নয়, দেশের মানুষের উন্নয়নের জন্য’

পর্ন

পর্ন বদলে যাওয়ার চার দশক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT