চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপর্ণা-অঞ্জনের সঙ্গে একই ছবিতে জয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:53 অপরাহ্ন 29, নভেম্বর 2017
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- জয়ার ছবিতে অপর্না-অঞ্জন

জয়ার ছবিতে অপর্না-অঞ্জন

জয়া আহসানের সঙ্গে পর্দায় এবার দেখা যাবে পশ্চিমবঙ্গের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী অপর্ণা সেন ও অঞ্জন দত্তকে। ঐতিহাসিক ভাওয়াল সন্ন্যাসী মামলা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিতব্য সৃজিত মুখার্জীর নতুন চলচ্চিত্র ‘এক যে ছিল রাজা’তে তাঁদের দেখা যাবে একসঙ্গে।

‘এসভিএফ ফিল্মস’ এর ব্যানারে নির্মিতব্য এই ছবির মূল চরিত্র ভাওয়াল রাজকুমার রমেন্দ্রনারায়ণ রায়ের ভূমিকায় থাকবেন যিশু সেনগুপ্ত। আর তার বোনের চরিত্রে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে।

এই গল্পের মূল চরিত্র চারটি। ভাওয়াল রাজা আর তার বোন ছাড়াও গল্পে আছে তার উকিল আর শ্যালক, রাজার স্ত্রীর চরিত্রটিও কম গুরুত্বপূর্ণ নয়।

উকিলের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অপর্না সেন ও অঞ্জন দত্ত। ডাক্তারের চরিত্রে থাকবেন রুদ্রনীল আর ভাওয়াল রাজার রক্ষিতার চরিত্রে থাকবেন তনুশ্রী চক্রবর্তী। রাজার স্ত্রী হচ্ছেন রাজনন্দিনী।

ভাওয়ালের জমিদারের বর্ণাঢ্য জীবনের সমাপ্তি হয় মাত্র ২৫ বছর বয়সে এক বিশেষ অসুখে। সেসময় তার সৎকারও করা হয়। কিন্তু ১২ বছর পর তিনি আবারও ফিরে এলে শুরু হয় সম্পত্তি নিয়ে লড়াই আর সেই মামলা চলে ১৬ বছর ধরে।

‘এক যে ছিল রাজা’র শুটিং হবে কলকাতা, মুর্শিদাবাদ ও দার্জিলিং এ। চলচ্চিত্রটি মুক্তি পাবে ২০১৮ এর দুর্গাপূজায়।

Tags: অঞ্জন দত্তঅপর্না সেনএসভিএফ ফিল্মসজয়া আহসানসৃজিত মুখার্জি
Previous Post

আশা জাগিয়েও সেমির আগেই মামুনের বিদায়

Next Post

অনীক চমকে টিকে থাকল রাজশাহী

Next Post
অনীক দৌড়ে এগিয়ে যাচ্ছেন, প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অনীক চমকে টিকে থাকল রাজশাহী

‘ব্যর্থ রাষ্ট্র পাকিস্তান’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT