চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপরিবর্তিত ব্রাজিল দলে নতুন অধিনায়ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:43 অপরাহ্ন 27, জুন 2018
in ফুটবল, স্পোর্টস
A A

‘ই’ গ্রুপে এখনও শীর্ষে ব্রাজিল। দুই ম্যাচের তাদের পয়েন্ট চার। বুধবার গ্রুপের তৃতীয় স্থানে থাকা সার্বিয়ার বিরুদ্ধে ড্র করলেই বিশ্বকাপের শেষ ষোলোতে যাবে সেলেসাওরা। কিন্তু হিসেব সহজ হলেও সতর্ক টিটে। সার্বিয়াকে হারিয়েই পরের রাউন্ডে যেতে চান ব্রাজিল কোচ। কোস্টারিকার ম্যাচের দলই অপরিবর্তিত রাখছেন বলেও জানিয়েছেন নেইমার-কৌতিনহোদের বস।

সংবাদ সম্মেলনে টিটে বলেছেন, ‘সার্বিয়ার বিরুদ্ধে দলে কোনও পরিবর্তন হচ্ছে না। আগের ম্যাচে যারা খেলেছিলেন, তারাই শুরু করবেন।’

ব্রাজিল দলে পরিবর্তন বলতে শুধু অধিনায়ক। কোস্টারিকার বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন ডিফেন্ডার থিয়াগো সিলভা। সার্বিয়ার বিরুদ্ধে ‘অধিনায়কত্বের আর্মব্যান্ড’ থাকবে আরেক ডিফেন্ডার জোয়াও মিরান্ডার হাতে।

‘অধিনায়কত্বের আর্মব্যান্ড’ পাওয়ার পরই মিরান্ডা বলেছেন, কোস্টারিকার বিরুদ্ধে জয়ের পরেই দলের যাবতীয় সমস্যা দূর হয়ে গেছে, ‘কোস্টারিকার বিরুদ্ধে দুর্দান্ত জয় দলের আবহটাই বদলে দিয়েছে। সব সমস্যা দূর হয়ে গেছে।’

সার্বিয়া ম্যাচে অধিনায়কত্বের সুযোগ পেয়ে যে তিনি অভিভূত সেটাও গোপন করেননি, ‘ব্রাজিল জাতীয় দলের অধিনায়ক হওয়ার চেয়ে গৌরবের কিছু হয় না। আমার জীবনের অন্যতম স্মরণীয় দিন। অধিনায়ক না-হলেও আক্ষেপ থাকত না। আমার প্রধান লক্ষ্য ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নেমে নিজেকে উজাড় করে দেয়া।’

Tags: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
Previous Post

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রুটি ফলের গাছ

Next Post

‘শুরু হলো আমাদের বিশ্বকাপ যাত্রা’

Next Post

‘শুরু হলো আমাদের বিশ্বকাপ যাত্রা’

যেভাবে প্রিয় দলকে সমর্থন জুগিয়েছেন ম্যারাডোনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT