চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপরিবর্তিত দল নিয়ে সিলেটে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:53 অপরাহ্ন 16, ফেব্রুয়ারি 2018
in স্পোর্টস
A A
মিশন সিলেট: শুরুর ঝড় তোলা সৌম্যর সঙ্গে অভিষেকে দারুণ বল করা অপুর সেলফি

মিশন সিলেট: শুরুর ঝড় তোলা সৌম্যর সঙ্গে অভিষেকে দারুণ বল করা অপুর সেলফি

যা ঘটে গেছে তা তো আর ঘুরিয়ে দেয়া সম্ভব নয়। তবে সিরিজের শুরুটা যেমন জয় দিয়ে হয়েছিল, শেষটাও তেমনি জয়ে রাঙানো সম্ভব। শেষের সেই জয়ের প্রত্যাশা নিয়ে দ্বিতীয় টি-টুয়েন্টি খেলতে সিলেট উড়ে গেছে বাংলাদেশ দল।

দুই ম্যাচের সিরিজ বাঁচানোর মিশনে প্রথম টি-টুয়েন্টির দলটিই অপরিবর্তিত রেখেছে বিসিবি। ৬ উইকেটে জিতে সিরিজে এগিয়ে শ্রীলঙ্কা।

শুক্রবার দুপুর ১২টায় সিলেটগামী বিমানে চাপে মাহমুদউল্লাহ বাহিনী। ঘণ্টাখানেক পর রৌদ্রতাপ মাথায় নিয়ে পা রাখে চা-বাগানের শহরে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টুয়েন্টিটি হবে এ শহরেই। যেখানে প্রথমবারের মত খেলতে গেল লাল-সবুজের জাতীয় দল।

২০১৪ সালে উদ্বোধন হওয়া সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গত বিপিএলের কয়েকটি ম্যাচ হয়েছিল। সবুজের সমারোহের মাঝে নয়নাভিরাম স্টেডিয়ামটির গ্যালারিতে উপচে পড়েছিল দর্শক-ঢল। ক্রীড়াপ্রেমীরা এবার প্রথমবারের মতো মাঠে বসে দেখতে পারবে জাতীয় দলের খেলাও। রোববার বিকেল পাঁচটায় গড়াবে বাংলাদেশ-শ্রীলঙ্কার ছোট ফরম্যাটের ম্যাচটি।

মূর্তিকারিগর

ত্রিদেশীয় সিরিজে দুদলের প্রথম দেখায় জিতেছিল বাংলাদেশ। পরের দেখার সঙ্গে ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে বিপর্যস্ত হওয়ার পর চট্টগ্রামে প্রথম টেস্টে ড্র। মিরপুরে দ্বিতীয় টেস্টে আড়াইদিনেই হেরে বসার স্মৃতি নিয়ে টি-টুয়েন্টিতে নেমেছিল টাইগাররা। বৃহস্পতিবার ১৯৩ রানের সংগ্রহ গড়ার পরও জয়ের দেখা মেলেনি তাতে। এবার সিলেটে ‘শেষের ভাল’র আশায়!

দ্বিতীয় টি-টুয়েন্টির বাংলাদেশ দল
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, আরিফুল হক, মেহেদী হাসান, জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, নাজমুল ইসলাম অপু।

Tags: বাংলাদেশ-শ্রীলঙ্কা
Previous Post

গাপটিল-মুনরো ঝড়ে কিউইদের তাণ্ডব

Next Post

‘৪৮৮’ রানের ম্যাচে অজিদের রেকর্ডগড়া জয়

Next Post

‘৪৮৮’ রানের ম্যাচে অজিদের রেকর্ডগড়া জয়

শিশু

শিশুদের আদালতে না নিতে ও মানবিক আচরণ করতে আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT