চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপরিণত শিশুর অন্ধত্ব: সবার আগে জনসচেতনতা

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
8:49 অপরাহ্ন 28, জানুয়ারি 2020
in সম্পাদকীয়
A A
অপ্রাপ্তবয়স্ক শিশুর চোখের অপারেশন চলাকালে ডাক্তারি পরীক্ষা।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘের দেওয়া তথ্য উদ্ধৃত করে চক্ষু বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে প্রতিবছর গড়ে যে ৩০ লাখ শিশু জন্ম নেয় তাদের ২০ শতাংশ বা ৬ লাখ শিশুর জন্ম হয় অপরিণত অবস্থায়। আর এসব অপরিণত শিশুর ২০ থেকে ২২ শতাংশ অপরিণত শিশু অন্ধত্ব বা রেটিনোপ্যাথি অব প্রিম্যাচুরিটির (আরওপি) ঝুঁকিতে থাকে।

তবে আশার কথা, বছরে লক্ষাধিক শিশুর অন্ধত্বের ঝুঁকি থাকলেও সময়মতো পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা করালে তারা রক্ষা পায়। কিন্তু এই চিকিৎসা নিয়ে জনসচেতনতার অভাব এবং দেশের সর্বত্র এই রোগের চিকিৎসা সুযোগ না থাকায় পরিস্থিতি দিনে দিনে জটিল হয়ে পড়ছে। এ কারণে চিরতরে অন্ধ হচ্ছে অসংখ্য শিশু।

‘অপরিণত শিশুঅন্ধত্ব প্রতিরোধ ও চিকিৎসা: সুযোগ ও সম্ভাবনা’ শীর্ষক এক আলোচনায় বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকরা বলছেন, আরওপি হলো চোখের রেটিনার এমন একটি অস্বাভাকিতা, যাতে কোনও শিশু আক্রান্ত হতে পারে ৩৪ সপ্তাহের আগে জন্মালে। আর তাতে আক্রান্ত হলে চিকিৎসার জন্য সময় থাকে মাত্র ৩০ দিন। এই সময়ের মধ্যে চিকিৎসা শুরু করতেই হবে। না হলে কোনোভাবেই আক্রান্ত শিশুর অন্ধত্ব এড়ানো যাবে না।

কিন্তু সমস্যা অন্যত্রে। এই আরওপি সেবা বা চিকিৎসা দেশের বিভাগীয় ও বড় জেলা শহরগুলোর বাইরে এখনও পৌঁছানো সম্ভব হয়নি। তার বড় কারণ অবকাঠামো এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের অপ্রতুলতা। তাই এই সমস্যার সমাধান করা না গেলে দেশের লাখ লাখ শিশুর দৃষ্টিশক্তি হারানোর ভয় থেকেই যাবে।

অস্বীকার করার উপায় নেই, দেশের স্বাস্থ্যখাতে আরওপি নতুন এক ঝুঁকির নাম। এমনতেই দেশে ডায়াবেটিস, হৃদরোগ, ক্যানসারসহ ফুসফুসের নানা রোগের প্রাদুর্ভাব বহু অংশে বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে আরওপি নিয়ে অবহেলা করার সুযোগ নেই। এ জন্য নতুন কর্মপরিকল্পনা তৈরি করতে হবে। বিশেষ করে সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে ব্যাপক সচেতনতা সৃষ্টি করা আশু প্রয়োজন। অন্তত জন্মের পর প্রতিটি শিশুর চোখের পরীক্ষা নিশ্চিত করতে হবে।

আমরা মনে করি, শুধু অবকাঠামো আর চিকিৎসক দিয়েই আরওপি থেকে ঝুঁকিমুক্ত হওয়া যাবে না। সাধারণ মানুষকে সচেতন করার কাজটিই আগে করতে হবে। এর পাশাপাশি চিকিৎসা সেবাও নিশ্চিত করতে হবে। তবেই রক্ষা পাবে লাখো শিশুর দৃষ্টিশক্তি।

Tags: আরওপি
Previous Post

বীরমাতা এবং স্বাধীনতা

Next Post

শুধুমাত্র বিনোদন দিতে আমি আসিনি: মাসুদ হাসান

Next Post
মাসুদ হাসানের ছবি, চ্যানেল আই অনলাইন সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

শুধুমাত্র বিনোদন দিতে আমি আসিনি: মাসুদ হাসান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ক্যাম্পাসের ছবি, প্রাচীন স্থাপনা ও সবুজ গাছপালা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবির ৬৭ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT