চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপরিকল্পিতভাবে কেউ মাছের ঘের তৈরি করতে পারবেনা: প্রধানমন্ত্রী

নীলাদ্রি শেখর by নীলাদ্রি শেখর
4:01 পূর্বাহ্ন 29, জুলাই 2015
in বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরিকল্পিতভাবে কেউ যাতে মাছের ঘের তৈরি করতে না পারে সে ব্যাপারে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে, যথাযথ প্রক্রিয়াকরণের মাধ্যমে মাছ রপ্তানি করে উপার্জন বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি।
জাতীয় মৎস্য সপ্তাহের এবারের প্রতিপাদ্য বিষয়, ‘সাগর নদী সকল জলে, মাছ চাষে সোনা ফলে’। এ উপলক্ষে মাছ চাষ এবং এ খাতে অবদান রাখায় ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৩ লাখেরও বেশি মানুষ মাছ আহরণের পেশায় জড়িত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা, আবাস উন্নয়ন, অভয়াশ্রম ও পরিবেশবান্ধব উন্নত প্রযুক্তির কারণে মাছের উৎপাদন বেড়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সুন্দরবনের কিছু কিছু খাল অনেক গুরত্বপূর্ণ। সেখানে অনৈতিকভাবে মৎস্য চাষ করা হয় যা আমাদের নদীর জন্য ক্ষতি খালগুলো সংকুচিত হয়ে যায়। এবং এটা সুন্দর বনকেই ক্ষতিগ্রস্থ করবে। তাই এ বিষয়ের উপর বিশেষভাবে নজর রাখা দরকার। ইতিমধ্য প্রায় একটা খাল বন্ধই হয়ে গিয়েছিল। যে খালটি আমরা ড্রেজিং করে ঠিক করে দিয়েছি।‘নদীর যে পানির ধারাটা আছে সেটা যেন ব্যহত না হয়।’ মাছের প্রক্রিয়াজাত করার ওপর গুরুত্ব দিয়ে পেশাদারিত্ব বজায় রেখে এ সেক্টরের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী আরোও বলেন, অাভ্যন্তরিন বাজার যেমন সম্প্রসারিত হচ্ছে তেমনি বিদেশে রপ্তানী সুযোগটাও সৃষ্টি হচ্ছে। যে জিনিসটা দরকার শুধু বাজারজাত করলে হবেনা তার জন্য প্রক্রিয়াজাত করতে হবে। আর প্রক্রিয়াজাতকরণ আমার দেশের ভিতরেও দরকার আবার রপ্তানী করতেও দরকার। ইতিমধ্যে আমাদের রপ্তানী ৩১.২ বিলিয়ন ডলার।

পরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গণভবনে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tags: প্রধানমন্ত্রী
Previous Post

উচ্চ রক্তচাপ একটি বৈশ্বিক মহামারী

Next Post

মোল্লা ওমর মারা গেছে: আফগান সরকার

Next Post

মোল্লা ওমর মারা গেছে: আফগান সরকার

‘রাউজান স্বাধীন হলো আজ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT