চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্র্যাব-এর মাদক বিরোধী কনসার্টে সাবিনা-বাপ্পী-শ্রেয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:55 পূর্বাহ্ন 27, এপ্রিল 2018
in বিনোদন
A A
(বাম দিক থেকে) সাবিনা ইয়াসমিন, বাপ্পী লাহিড়ি ও শ্রেয়া ঘোষাল

(বাম দিক থেকে) সাবিনা ইয়াসমিন, বাপ্পী লাহিড়ি ও শ্রেয়া ঘোষাল

অপরাধ বিষয়ক প্রতিবেদকদের সংগঠন ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) মাদক ও জঙ্গী বিরোধী কনসার্ট আয়োজনের ঘোষণা দিয়েছে। ২৭ জুলাই এ কনসার্ট অনুষ্ঠিত হবে।

এতে গান করবেন বাংলাদেশের সাবিনা ইয়াসমিন, ব্যান্ডদল মাইলস, ভারতের বাপ্পী লাহিড়ি, শ্রেয়া ঘোষালসহ দেশ বিদেশের শিল্পীরা। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান অন্তর শোবিজের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি করেছে ক্র্যাব।

‘বসুন্ধরা এক্সপো জোন’- এ এই কনসার্ট অনুষ্ঠিত হবে। চুক্তিপত্রে ক্র্যাবের পক্ষে সাধারণ সম্পাদক সরোয়ার আলম ও অন্তর শোবিজের পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান স্বপন চৌধুরী স্বাক্ষর করেন। এসময় ক্র্যাবের সভাপতি আবু সালেহ আকন, সহ-সভাপতি মাসুম মিজান, অর্থ সম্পাদক আজিজুল হাকিম, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক শাহরিয়ার আরিফ, দপ্তর সম্পাদক রুদ্র রাসেল, কার্যনির্বাহী সদস্য আলাউদ্দিন আরিফ ও  খন্দকার হানিফ রাজাসহ ক্র্যাব সদস্যবৃন্দ, অন্তর শোবিজের ম্যানেজিং ডিরেক্টর নাসরিন চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষরের মিট দ্য প্রেস অনুষ্ঠানে লিখিত বক্তব্যে  বলা হয়, জঙ্গিবাদ ও মাদক দেশের অন্যতম প্রধান সমস্যা। তরুণ-তরুণী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ জঙ্গিবাদ ও মাদকে জড়িয়ে পরিবার ও সমাজ থেকে আলাদা হয়ে বিপথগামী হচ্ছে। তাদের কেউ কেউ ‘আত্মঘাতি’ হওয়ার সিদ্ধান্তও নিচ্ছে। পরিবারের একজন সদস্য মাদক বা জঙ্গিবাদে জড়ানোর কারণে গোটা পরিবার নানামুখী সমস্যার সম্মুখীন হচ্ছে।

জঙ্গি ও মাদক নির্মূল করতে জনসচেতনতা সৃষ্টির বিকল্প নেই। এ বিষয়টি উপলব্ধি করে দেশী-বিদেশী গণমাধ্যমে ঢাকায় কর্মরত অপরাধ বিষয়ক প্রতিবেদকদের একমাত্র সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে ‘ মাদক ও জঙ্গিবাদ বিরোধী কনসার্ট-২০১৮’ আয়োজনের উদ্যোগ নিয়েছে।

Tags: ক্র্যাবলিড বিনোদনশ্রেয়াসাবিনা ইয়াসমিন
Previous Post

এতো তাড়া!

Next Post

বিক্রি হয়ে যাচ্ছে ওয়েম্বলি স্টেডিয়াম

Next Post

বিক্রি হয়ে যাচ্ছে ওয়েম্বলি স্টেডিয়াম

মীম

জীবিত মীমকে মৃত ঘোষণার দায় কার?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT