চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপরাধ দমনে নতুন সাইবার নিরাপত্তা আইন

শাকের আদনান by শাকের আদনান
12:56 পূর্বাহ্ন 19, জুলাই 2015
in তথ্যপ্রযুক্তি
A A

বর্তমানে দেশে তথ্য-প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে সাইবার ক্রাইমও বাড়ছে। সন্ত্রাস রোধে নতুন ‘সাইবার নিরাপত্তা আইন-২০১৫’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। ডিজিটাল বাংলাদেশে যুগোপযোগী এ আইনের কোনো বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সাইবার অপরাধের কারণে ঝুঁকিতে পড়ছে মানুষের মূল্যবান ডিভাইস। এমন বাস্তবতায় সাইবার অপরাধকে নিয়ন্ত্রণে প্রয়োজন নতুন আইন।

আইসিটি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার বলেন, ‘তথ্যপ্রযুক্তি আইন ২০০৬’ সাইবার ক্রাইমের জন্য না। এটা করা হয়েছিলো ডিজিটাল সিগনেচারের জন্য। সাইবার ক্রাইমের জন্য আলাদা আইন লাগবে। এবং আমি বলবো ‘তথ্যপ্রযুক্তি আইন ২০০৬’ এর মধ্যে সংজ্ঞাগুলো স্পষ্ট না, এগুলো সুস্পষ্টভাবে তুলে ধরা হয়নি।

তথ্য-প্রযুক্তি আইনে সাইবার ক্রাইম নিয়ে কয়েকটি ধারা থাকলেও তা সাইবার অপরাধ নিয়ন্ত্রণে যথেষ্ট নয়। নতুন আইনের খসড়া তৈরি হয়েছে। চলছে পর্যালোচনা। এ আইনে অপরাধীদের দ্রুত সনাক্ত করা সম্ভব হবে বলে মনে করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মো. হারুনুর রশিদ বলেন, সাইবার সিকিউরিটি আইনটি একেবারেই নতুন। এর মাধ্যমে জণগণ সাইবার নিরাপত্তা সম্পর্কে, তার ডিভাইস সম্পর্কে সচেতন হবে। তার কম্পিউটার কিভাবে নিরাপদ রাখা যায় সে ব্যাপারে সচেতন হবে।

তিনি আরো বলেন, যারা সাইবার ক্রাইম করে তারাও সচেতন হবে। কারণ সেটা অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং এতে শাস্তির বিধানও থাকবে।

এ আইনের খসড়া যাচাই-বাছাই শেষে শিগগিরই চূড়ান্ত করে তা পাসের জন্য জাতীয় সংসদে উপস্থাপনা করা হবে।

Tags: পাইরেসি'সাইবার ক্রাইমসাইবার নিরাপত্তা আইন
Previous Post

অপরাধ দমনে নতুন সাইবার নিরাপত্তা আইন

Next Post

সন্ত্রাসীদের রুখতে খাল খনন

Next Post

সন্ত্রাসীদের রুখতে খাল খনন

রাঙ্গামাটিতে সাংবাদিকের বোনকে কুপিয়ে জখম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT